ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জরিমানার মুখোমুখি হতে পারে ফেসবুক

আকাশ আইসিটি ডেস্ক:

পাঁচ কোটি গ্রাহকের ব্যক্তিগত তথ্য ঝুঁকিতে পড়ায় ইউরোপিয়ান ইউনিয়ন ১৬৩ কোটি মার্কিন ডলার জরিমানা করতে পারে ফেসবুককে।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, আয়ারল্যান্ডের ডেটা প্রটেকশন কমিশনের পক্ষ থেকে শনিবার জানানো হয় হ্যাকিংয়ের আশঙ্কা বিষয়ে তারা আরও তথ্য জানতে চেয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

ইউরোপে ফেসবুকের শীর্ষ নীতি নির্ধারক হল আয়ারল্যান্ডের ডেটা প্রোটেকশন কমিশন। কমিশনের ধারণা, এ ঘটনায় গোপনীয়তা বিষয়ে ইইউয়ের নতুন ‘জেনারেল ডেটা প্রোটেকশন’ আইনের লঙ্ঘন ঘটে থাকতে পারে।

চলতি বছরের মে মাসে কঠোর এ গোপনীয়তা আইন চালু করা হয়। ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে গ্রাহকের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতেই আইনটি করা হয়।

কোনো প্রতিষ্ঠান গ্রাহকের তথ্য রক্ষা করতে যথাযথ ব্যবস্থা না নিলে এ আইনের আওতায় তাদের সর্বোচ্চ ২.৩ কোটি মার্কিন ডলার বা ওই বছরে প্রতিষ্ঠানের বার্ষিক আয়ের চার শতাংশ জরিমানার বিধান রয়েছে।

এক্ষেত্রে যে অঙ্কটা বড় হবে সে মোতাবেক জরিমানা আদায় করা হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ফেসবুকের ক্ষেত্রে সর্বোচ্চ জরিমানা হতে পারে ১৬৩ কোটি মার্কিন ডলার।

এখানে খতিয়ে দেখার বিষয় হ্যাকিংয়ের আগে তথ্য সুরক্ষায় ফেসবুকের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা নেয়া হয়েছিল কিনা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জরিমানার মুখোমুখি হতে পারে ফেসবুক

আপডেট সময় ০২:২২:৪৮ অপরাহ্ন, বুধবার, ৩ অক্টোবর ২০১৮