ঢাকা ১০:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এলডিসি থেকে উত্তরণে বাড়তি তিন বছর সময় নেওয়া বিলাসিতা নয়: তিতুমীর চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ৩৫ লাখ টাকা লুট দোষারোপের সময় নয়, দুর্গত মানুষের পাশে দাঁড়াতে হবে: প্রতিমন্ত্রী অমিত জুলাই সনদ বাস্তবায়নে সংসদে না হলে রাজপথে আন্দোলন: গোলাম পরওয়ার অনলাইনে মাদক কেনাবেচার সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড, সংসদে বিল পাস জাপা নেতার বাসায় নাহিদ ও হাসনাতের ডিনার-রাতযাপন জুলাই গণঅভ্যুত্থানকে সমুন্নত রাখতে জাতীয় ঐক্য গঠনে কাজ করবে এবি পার্টি বিরোধী দলের ওয়াকআউট হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের রাতারাতি বড় কোন পরিবর্তন করা সম্ভব নয়: আইএমএফকে অর্থমন্ত্রী

যশোরে মিষ্টির দোকানে অভিযান, জরিমানা আদায়

অাকাশ জাতীয় ডেস্ক:

যশোর শহরের চৌরাস্তার মোড় এলাকার অভিজাত মিষ্টির দোকান গনেশ সুইটস থেকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

একই দিনে ভোক্তা সংরক্ষণ অধিদফতর যশোর জেলা শাখার সহকারী পরিচালক সোহেল শেখের নেতৃত্বে উপশহর বি-ব্লকের একটি ভ্যারাইটিজ স্টোর থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, গনেশ সুইটস যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই অবৈধভাবে মিষ্টি তৈরির কারখানা পরিচালনা করে আসছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে কারখানার পরিবেশ নোংরা ও অস্বাস্থ্যকর অবস্থায় পাওয়া যায়। যা স্বাস্থ্যের জন্য চরম ক্ষতিকর।

ভ্রাম্যমাণ আদালত সূত্র আরও জানান, গনেশ সুইটসের কারখানায় অনুমোদনহীন পাউডার মিল্ক দিয়ে দই এবং খাবার সোডা দিয়ে তৈরি রসগোল্লা পাওয়া গিয়েছে। ভোক্তাদের জানাবোঝার অগোচরে ভেজাল এসব খাদ্যদ্রব্য বাজারজাত করা হয়।

এছাড়া প্রতিষ্ঠানটিতে বিএসটিআই’র ছাড়পত্র নেই, নেই পরিবেশের ছাড়পত্রও। এমনকি ফায়ার সার্ভিসের ছাড়পত্র ও কলকারখানা প্রতিষ্ঠা পরিদর্শন অধিদফতরের ছাড়পত্র বাদেই চলছে ব্যবসায়ীক কার্যক্রম। এসবের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৩ ধারায় গনেশ সুইটসের শংকর সাহাকে মামলা দিয়ে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেন আদালত। শংকর যশোরের বেজপাড়ার মৃত নারায়ণ চন্দ্র সাহার ছেলে।

গনেশ সুইটসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক সোহেল শেখ। সাথে ছিলেন পেশকার জালাল উদ্দিন ও আইন শৃঙ্খলা বাহিনীর পুলিশ সদস্যরা।

এ দিকে সোহেল শেখের নেতৃত্বে অপর এক অভিযানে উপশহর বি-ব্লকের সোহেল ভ্যারাইটিজ স্টোর থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানকালে ভ্যারাইটিজ স্টোরের ফ্রিজে বিক্রির জন্য মেয়াদোত্তীর্ণ কোমল পানীয় ও অনুমোদনহীন যৌন উত্তেজক সিরাপ পাওয়া যায়। অনিয়মতান্ত্রিক ও অস্বাস্থ্যকর এসব পণ্য রাখার দায়ে সোহেল ভ্যারাইটিজ স্টোরকে এই জরিমানা আদায় করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এলডিসি থেকে উত্তরণে বাড়তি তিন বছর সময় নেওয়া বিলাসিতা নয়: তিতুমীর

যশোরে মিষ্টির দোকানে অভিযান, জরিমানা আদায়

আপডেট সময় ০১:৩৬:১০ পূর্বাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০১৭