ঢাকা ১০:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো মক্কা প্রতিরক্ষা চুক্তির মূল দলিল পেশ করলো তুরস্ক সাইবার আইনে মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা হুমকিতে ফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক আটক: যুব উন্নয়নের ৪৫তম বিসিএসে গেজেট থেকে বাদ: অনিশ্চিত জীবনে ৫৬ মেধাবী

সংবিধান কারও কথায় কাটাছেঁড়া করার সুযোগ নেই: হানিফ

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, দেশের শতকরা ৭০ ভাগের বেশি মানুষ বর্তমান সরকারের প্রতি আস্থাশীল এবং সমর্থন দিয়েছেন। ৭০ ভাগ মানুষের কথা না শুনে পাঁচ ভাগ বা দুই ভাগ লোক যা বলবে সেটাই কি শুনতে হবে? সংবিধান কারও কথায় কাটাছেঁড়া করার সুযোগ নেই। নির্বাচন সংবিধান অনুযায়ী হবে।

শনিবার সকালে কুষ্টিয়া জিলা স্কুলে মা সমাবেশে যোগদানের আগে গণমাধ্যমকর্মীদের এসব কথা বলেন তিনি।

সারা দেশে কয়েক হাজার গায়েবি মামলায় লাখ লাখ বিএনপি নেতাকর্মীকে আসামি করে তাদের গ্রেফতার করা হচ্ছে বিএনপি নেতাদের এমন অভিযোগের জবাবে হানিফ বলেন, অপকর্ম করলেই তার বিরুদ্ধে মামলা হবে, সুনির্দিষ্ট মামলার অভিযোগে শাস্তি হবে। আইনের হাত থেকে রেহাই পাওয়ার কোনো সুযোগ নেই। বিএনপি যেসব অপকর্ম করেছে তার খেসারত এখন দিতে হচ্ছে। তারা ভেবেছিল মানুষ পুড়িয়ে হত্যা করে পার পাওয়া যাবে। এই বাংলাদেশে সেটা সম্ভব নয়। দেশের প্রতিটি আইন মেনে চলতে হবে এবং আইনের আওতায় থাকতে হবে।

হানিফ আরও বলেন, ইসি সাহেব যেটা বলেছেন সেটা আইনের কথা বলেছেন। আমাদের সংবিধান ও আইন অনুযায়ী কোনো নিবন্ধনকৃত রাজনৈতিক দল যদি পর পর দুটি জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেয়, তাহলে আইন অনুযায়ী তার নিবন্ধন বাতিল হয়ে যায়। সেটাই তিনি সতর্ক করে দিয়েছেন। এখানে ভয় দেখানোর কিছু নাই।

পরে কুষ্টিয়া জিলা স্কুলে মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সদর আসনের এমপি মাহবুবউল আলম হানিফ। সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী।

Tag :
আপলোডকারীর তথ্য

যুক্তরাজ্যে মানব পাচারকারী চক্রের ২১ সদস্যের কারাদণ্ড

সংবিধান কারও কথায় কাটাছেঁড়া করার সুযোগ নেই: হানিফ

আপডেট সময় ১২:৩৮:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ৩০ সেপ্টেম্বর ২০১৮