ঢাকা ১১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

২৮ সেপ্টেম্বর অপয়া ভারতের জন্য

আকাশ স্পোর্টস ডেস্ক:

ষষ্ঠবারের মত এশীয় চ্যাম্পিয়ন হতে আজ বাংলাদেশের মুখোমুখি ভারত। পরিসংখ্যান কিংবা মাঠের পারফর্ম সব কিছুতে কাগজে কলমে এগিয়ে রোহিত শর্মার দল। কিন্তু এক দিক থেকে পিছিয়ে তারা। ২৮ সেপ্টেম্বর তারিখটি যে অপয়া তাদের জন্য।

ক্রিকেট ইতিহাসে ঘেঁটে দেখা গেছে, ২৮ সেপ্টেম্বর কেবলই হার জুটেছে ভারতের। একটি ম্যাচেই কেবল তারা হারেনি, যেটা বৃষ্টির কারণ পরিত্যাক্ত হয়েছিল।

এমনকি যে সিরিজে ভারত দাপটের সঙ্গে জিতেছে, সেই সিরিজেও একটি মাত্র হার এসেছে এই ২৮ সেপ্টেম্বর।

আসুন জেনে নেই সেসব কাহিনি। ১৯৮৪ সালের ২৮ সেপ্টেম্বর। ভেন্যু ভারতেরই দিল্লি। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। স্বাগতিকদের দুর্দান্ত বোলিংয়ে সফরকারীরা আটকে গেল ২২০ রানে। জয় দেখছিল ভারত। কিন্তু ১৭২ রানের বেশি তুলতে পারেনি স্বাগতিকরা। ৪৮ রানে হারের হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়।

পরের ধাক্কা ১৯৯৭ সালের ২৮ সেপ্টেম্বর। এবার প্রতিপক্ষ চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান। এবারও ঘরের মাঠে ম্যাচে এগিয়ে থাকার কথাই ছিল ভারতের। কিন্তু ১৩ বছর আগের হারেরই পুনরাবৃত্তি হয়।

হায়দ্রাবাদে সেই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ১৭০ রানেই থেমে যায় ভারতের রানের চাকা। আর জয় ‍তুলে নিতে তেমন কষ্ট হয়নি পাকিস্তানের। পাঁচ উইকেট হারিয়ে বিজয়ীর হাসিতে মাঠ ছাড়ে সফরকারীরা।

সবশেষ ২০১৭ সালের ২৮ সেপ্টেম্বরও হতাশ হতে হয় ভারতকে। পাঁচ ম্যাচ সিরিজে অস্ট্রেলিয়া যখন দাঁড়াতেই পারছে না, প্রথম তিন ম্যাচ হেরে হোয়াইটওয়াশের লজ্জার সামনে, তখন এই ২৮ তারিখেই ঘুরে দাঁড়ায় তারা। সিরিজে প্রথমবারের মতো জ্বলে উঠে অজি ব্যাটসম্যানরা করেন ৩৩৪ রান। আর পরে ব্যাট করতে নেমে ৩১৩ রানে অলআউট হয় ভারত। ফলাফল ২১ রানের হার।

বলা বাহুল্য সিরিজে ওই একটি ম্যাচই হারতে হয়েছিল স্বাগতিক ভারতকে। ৪-১ ব্যবধানে জয় পায় তারা।

২০০৯ সালের ২৮ সেপ্টেম্বরও হতাশা সঙ্গী ছিল ভারতের। তবে সান্তনা অন্তত তারা খুঁজতে পারে, হার নিয়ে মাঠ ছাড়তে হয়নি। আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই দিনে অস্ট্রেলিয়ার মুখোমুখি হওয়ার কথা ছিল তাদের। কিন্তু বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হয়।

এই ২৮ সেপ্টেম্বরই আজ দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশের মুখোমুখি ভারত। টাইগাররা আবার চোট আক্রান্ত। তবে আহত বাঘ নাকি আবার ভয়ঙ্কর। আর ওপর ২৮ সেপ্টেম্বরের স্মৃতি যদি তাড়িয়ে বেড়ায় তাহলে?

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

২৮ সেপ্টেম্বর অপয়া ভারতের জন্য

আপডেট সময় ০১:২৪:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ সেপ্টেম্বর ২০১৮