ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজধানীতে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যার অভিযোগ এনসিপির নুসরাতের মনোনয়ন গ্রহণ করবে ইসি, আপিল না করার সিদ্ধান্ত প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক ফ্যাসিবাদী শাসনের অবসানের পর গণতন্ত্রের পথে হাঁটছে বাংলাদেশ : প্রধানমন্ত্রী বছরজুড়ে যুদ্ধ চলবে: ইসরাইলি সেনাপ্রধান ডিসইনফরমেশনভিত্তিক ফটোকার্ড এলাও করবো না : জাহেদ উর রহমান ৫ মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল হরমুজে ইরানের নিয়ন্ত্রণ মানবে না যুক্তরাষ্ট্র: রুবিও দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী কোস্ট গার্ডের আধুনিকায়নে উদ্যোগ নিয়েছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

মাশরাফি ভাইদের জন্য নারীদলের ‍‘শুভকামনা

আকাশ স্পোর্টস ডেস্ক:

এশীয় সেরা হওয়ার স্বপ্ন পূরণের জন্য আর কিছু সময় পরেই মাঠে নামবে মাশরাফি বিন মর্তুজার বাংলাদেশ। একই প্রতিপক্ষ ভারতকে হারিয়ে কিছুদিন আগে মালয়েশিয়ার মাটিতে প্রথমবারের মতো এশিয়া কাপের শিরোপা জিতেছেন বাংলাদেশের মেয়েরা।

সময় পেরিয়ে আরো একটি ফাইনাল। একই প্রতিপক্ষ, একই মঞ্চ। শুধু মেয়েদের জায়গায় লড়বে ছেলেরা। আর মেয়েদের মত ছেলেরাও সফল হবে বলে আশা করেন বাংলাদেশের মেয়েরা। ফাইনাল মঞ্চে মাঠে নামার আগে মাশরাফি ভাইদের জন্য শুভকামনা জানিয়েছেন নারী দল।

ফাইনাল ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ নারী দলের অধিনায়ক সালমা খাতুন বলেন,‘মেয়েদের এশিয়া কাপে আমরা প্রথমবারের মতো ফাইনালে উঠেছিলাম। সেটি জিততেও পেরেছি। ভাইয়েরা এমন অনেক ম্যাচ শেষ দিকে গিয়ে সামান্য ব্যবধানে হেরে গেছেন। ফাইনালে একটু তো চাপ থাকেই। মাশরাফি-মুশফিক-মাহমুদউল্লাহ ভাই আছেন, তারা নিশ্চয়ই ট্রফি জেতার সর্বোচ্চ চেষ্টা করবেন। মেয়েদের এশিয়া কাপ জেতার পর আমাদের প্রতিক্রিয়া একরকম ছিল। জিততে পারলে তাঁদের প্রতিক্রিয়া হয়তো আরেকরকম হবে। চ্যাম্পিয়ন হতে পারলে মুহূর্তটা শুধু দেখবেন। আশা করব, দুঃখের নয় আমাদের আনন্দের মুহূর্ত উপহার দেবে ভাইয়েরা।’

তিনি আরো বলেন,‘আমাদের টপঅর্ডারকে দায়িত্ব নিতে হবে। আমাদের ওপেনিংটা যদি ভালো হয়, বিশেষ করে যারা তরুণ আছে তাদের সিনিয়রদের সঙ্গে অবদান রাখতে হবে। তারা নিজেদের কাজটি করতে পারলে আমি বলব এশিয়া কাপ আমরা জিতবোই। আমাদের নারী দলের পক্ষ থেকে মাশরাফি ভাইদের জন্য শুভকামনা।’

Tag :
আপলোডকারীর তথ্য

মাশরাফি ভাইদের জন্য নারীদলের ‍‘শুভকামনা

আপডেট সময় ১২:৪৯:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ সেপ্টেম্বর ২০১৮