ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জয় দিয়ে ৯৯-এর দুঃখ ভুললেন মুশফিক

আকাশ স্পোর্টস ডেস্ক:

দুর্দান্ত বাউন্ডারিতে নিজের স্কোর টা যখন ৯৯-তে নিয়েছেন তখনই মুহূর্তের মধ্যে স্তব্ধ হয়ে গেলেন মুশফিকুর রহিম। কিছুক্ষণের জন্য থমকে গেছে পুরো গ্যালারিও। কারণ প্রথম বাংলাদেশি হিসেবে ৯৯ ঘরে গিয়ে শাহিন শাহ আফ্রিদির বলে থামতে হলো তাকে। এমন দুঃখের সামনে ক্যারিয়ারে কখনো পড়তে হয়নি তাকে।

কিন্তু দলের জয়ের মুহূর্তের মধ্যে সেই দুঃখ ভুলে গেলেন মিস্টার ডিপেন্ডেবল। ম্যাচ শেষে সেঞ্চুরির আক্ষেপ নিয়ে কথা আসলে এটাই জানালেন যে, তার কাছে স্রেফ দলের জয়টাই বড়।

শ্রীলঙ্কার পর পাকিস্তানের বিপক্ষেও দারুণ ছন্দে ছিল মুশফিকুর রহিমের ব্যাট। কিন্তু সেঞ্চুরি থেকে এক রান দূরে থেমে যায় তার ইনিংস। কিন্তু মুশফিক ব্যর্থ হলেও আজ আর ব্যর্থ নয় তার দল। টানা চতুর্থবারের মত পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করলো বাংলাদেশ। তাই দলের এই জয়কে নিজের সেঞ্চুরি থেকেও দলের জয়টাকে বিশেষ ভাবে দেখছেন এই উইকেট কিপার ব্যাটসম্যান।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মুশফিক বলেন,‘আসলে সত্যি বলতে, দল জেতার পর থেকেই দুঃখ আর কোনো পাচ্ছি না। কারণ আপনারা কতটা জানেন জানি না, দলই আমার কাছে সবার আগে। যদি আমি সেঞ্চুরি করতাম, দল ২৬০ করে হেরে যেত তাহলে কখনোই ভালো লাগাটা আসত না। এটা মুখের কথা নয়, আমার মনের কথা।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

জয় দিয়ে ৯৯-এর দুঃখ ভুললেন মুশফিক

আপডেট সময় ০১:৫৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ সেপ্টেম্বর ২০১৮