ঢাকা ১১:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চুক্তির কাছাকাছি ছিলাম, এমন সময় ইরান হঠাৎ জাহাজে হামলা করল: ট্রাম্প সরকার সবসময় দুর্গত মানুষের পাশে আছে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী একটি মহলের অতি লোভের কারণে ইসলাম বিজয়ী হয়নি: চরমোনাই পীর ২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা চলতি বছরেই প্রতি উপজেলা হাসপাতালে স্থাপন হবে ক্যাথ ল্যাব: স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের সাক্ষাৎ শেখ হাসিনার ১ বছরে খাওয়া-দাওয়ার খরচ হয়েছে ৩৫ কোটি টাকা : অর্থমন্ত্রী নাটোরে নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ আমরা সরকার গঠন করে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলাব: নাসীরুদ্দীন পাটওয়ারী দরজা খুলেই দেখলেন শাশুড়ির রক্তাক্ত লাশ, পাশের কক্ষে কাঁদছিল দুই বছরের মেয়ে

চালক ও গ্রাহকদের জন্য ইন্সুরেন্স সেবা চালু করলো পাঠাও

আকাশ আইসিটি ডেস্ক:

দেশের প্রধান রাইড শেয়ারিং অ্যাপ পাঠাও বাংলাদেশ এবার ব্যবহারকারী এবং চালকদের জন্য ইন্সুরেন্স সেবা চালু করেছে। রাইডার (বাইক চালক), ক্যাপ্টেন (গাড়ি চালক) এবং ব্যবহারকারী সবাইকে নিরাপদে রাখতে এবং অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে পাঠাও কাজ করে যাচ্ছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

এই কার্যক্রম বৃদ্ধি করতে পাঠাও বাংলাদেশ একটি চুক্তি স্বাক্ষর করেছে ডটলাইন বাংলাদেশ লিমিটেডের সঙ্গে। এর মাধ্যমে ডটলাইন বাংলাদেশের আইআর ইন্সুরেন্স ব্রান্ড কার্নিভালের অধীনে কাস্টমাইজড ইন্সুরেন্স প্রদানের লক্ষ্যে এই চুক্তি করা হয়।

৪টি টার্মে ইন্সুরেন্স সেবাটি ভাগ করা হয়েছে। যার মধ্যে দূর্ঘটনাজনিত মৃত্যুর পর বেনিফিট, দূর্ঘটনায় আহত হয়ে সম্পূর্ণরুপে অক্ষম হয়ে পড়া, দূর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া এবং প্রকৃতিগতভাবে মৃত্যু হলে এই ইন্সুরেন্সের আওতায় আসবে।

এই ইন্সুরেন্সের আওতায় ক্ষতিপূরণ হিসেবে ২৫ হাজার টাকা থেকে ১ লাখ টাকা রয়েছে। চালক এবং ব্যবহারকারী উভয়ই এই ক্ষতিপূরণ দাবি করতে পারবেন।

ডটলাইন বাংলাদেশ লিমিটেডের সিইও হাসান মেহেদী এবং পাঠাও লিমিটেডের সিইও হুসেইন এম ইলিয়াস নিজ নিজ কোম্পানির পক্ষ থেকে চুক্তিতে স্বাক্ষর করেন। পাঠাও লিমিটেডের সিটিও সিফাত আদনান, ভিপি অব রাইডস কিশোর হাশমিসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এই সময় উপস্থিত ছিলেন।

পাঠাও এর সিইও হুসেইন এম ইলিয়াস বলেন, আমাদের এই প্লাটফর্ম ব্যবহারকারী সকলের জন্য বিশ্বস্ত এবং নিরাপদ সেবা প্রদান করাই পাঠাওয়ের লক্ষ্য। আমাদের #মুভিংসেফলি প্রতিজ্ঞার মধ্য দিয়ে আমরা প্রতিনিয়ত বাংলাদেশকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছি।

ডটলাইন বাংলাদেশ লিমিটেডের সিইও হাসান মেহেদী বলেন, পাঠাও বাংলাদেশের আরেকটি অগ্রণী উদ্যেগের সঙ্গে নিজেদের সম্পৃক্ত করতে পেরে আমরা খুবই আনন্দিত। পাঠাও ইকোসিস্টেমের সকল ব্যবহারকারীদের জন্যে কার্নিভাল অ্যাসিউর একটি মৌলিক কাস্টমাইজ ইন্সুরেন্সের প্ল্যান তৈরি করেছে।

তিনি বলেন, একটি সুবিধাজনক এবং সহজে সংজ্ঞায়িত দাবি নিষ্পত্তির ব্যবস্থাও করা হয়েছে। আমাদের বিশ্বাস এই অংশীদারিত্ব দেশে পাঠাওকে সবচেয়ে নিরাপদ প্লাটফর্ম হিসেবে গড়ে তুলবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘পরিস্থিতি খুবই ভয়াবহ, কিছুই খেতে পারছি না, চুলাও জ্বলছে না’

চালক ও গ্রাহকদের জন্য ইন্সুরেন্স সেবা চালু করলো পাঠাও

আপডেট সময় ০৬:২৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর ২০১৮