ঢাকা ০৩:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিএনপিপন্থী শতাধিক আইনজীবীর আগাম জামিন

অাকাশ জাতীয় ডেস্ক:

নাশকতা ও পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে রাজধানীর বিভিন্ন থানায় দায়ের হওয়া বি‌ভিন্ন মামলায় বিএনপি সমর্থিত শতাধিক আইনজীবীকে আগাম জামিন দি‌য়ে‌ছেন হাইকোর্ট।

পৃথক পৃথক মোট ৫৩টি জামিন আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে জামিন আদেনের পক্ষে শুনানি করেন জেষ্ঠ্য আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, অ্যাডভোকে মো. মাসুদ রানা প্রমুখ। রাষ্ট্রপেক্ষ ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রোনা নাহরীন।

আদালতের এ আদেশের ফলে বিএনপির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন, অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুর রেজাক খান, সাবেক সংসদ সদস্য ফেরদৌসী আক্তার ওয়াহিদা, অ্যাডভোকেট সানাউল্লাহ্ মিয়াসহ বিএনপিপন্থী প্রায় শতাধিক আইনজীবী অন্তর্বর্তীকালীন জামিন পেলেন।

আদালত তার আদেশে বলেছেন, মামলাগুলোয় অভিযোগপত্র না দেওয়া পর্যন্ত তাদের এ জামিন মঞ্জুর করা হলো।

মাসুদ রানা সাংবা‌দিক‌দের বলেন, চল‌তি মা‌সের ১ সেপ্টেম্বর থেকে রাজধানীর বিভিন্ন থানায় বিএনপির কয়েক হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে নাশকতা ও পুলিশের কাজে বাধাদানসহ বেশ কিছু অভিযোগে মামলা ক‌রে পু‌লিশ। এসব মামলায় নাম আসা বিএনপি সমর্থিত আইনজীবীরা হাইকোর্টে জামিন আবেদন করেন। আজ আদালত সে সব আবেদনের শুনানি নিয়ে সেসব আইনজীবীদের বিরুদ্ধে দায়ের হওয়া গায়েবি মামলাগুলোয় আগাম জামিন দি‌য়ে‌ছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বিএনপিপন্থী শতাধিক আইনজীবীর আগাম জামিন

আপডেট সময় ০৬:০২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর ২০১৮