ঢাকা ০৭:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে ফিরেছেন মুশফিক-মোস্তাফিজ

আকাশ স্পোর্টস ডেস্ক:

এশিয়া কাপে আজ সুপার ফোর পর্বের প্রথম দিন বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। সুতরাং, প্রথমে ব্যাট করতে নামবে বাংলাদেশ। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে পাঁচটায়।

গতকাল গ্রুপ পর্বের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ১৩৬ রানে হারে বাংলাদেশ। এই ম্যাচে বাংলাদেশ একাদশে ছিলেন না মুশফিকুর রহিম ও মোস্তাফিজুর রহমান। আজকের ম্যাচে দুজই একাদশে ফিরেছেন। বাদ পড়েছেন মুমিনুল হক ও আবু হায়দার রনি।

২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়ার পর থেকে এবার দ্বিতীয়বারের মতো ভারতের বিপক্ষে ওয়ানডে ম্যাচে একাদশে নেই তামিম ইকবাল। গত ১৫ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে হাতে ব্যথা পাওয়ার পর এশিয়া কাপ থেকে ছিটকে যান তামিম ইকবাল। পরে তিনি দেশে ফিরে আসেন।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিথুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান।

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, আম্বাতি রায়ডু, দিনেশ কার্তিক, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), কেদার যাদব, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব, জ্যাসপ্রীত বুমরাহ, যুজবেন্দ্র চাহাল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিরাইয়ে মেয়েদের ফুটবল ম্যাচ বন্ধের প্রতিবাদে সোচ্চার মহিলা ক্রীড়া

ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে ফিরেছেন মুশফিক-মোস্তাফিজ

আপডেট সময় ০৫:৩৮:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২১ সেপ্টেম্বর ২০১৮