ঢাকা ০৬:২৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফেসবুকের নজর বাড়ছে ছবি, ভিডিও যাচাইয়ে

আকাশ আইসিটি ডেস্ক:

ছবি আর ভিডিও’র সত্যতা যাচাই শুরু করবে ফেসবুক, বৃহস্পতিবার প্রতিষ্ঠানটি এ খবর জানিয়েছে। সাধারণত পর্যবেক্ষণ করা কষ্টকর এমন পোস্টগুলো যাচাইয়ে চেষ্টা বাড়াতে এ পদক্ষেপ নিচ্ছে ফেসবুক।

এক ব্লগ পোস্টে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক মাধ্যমটি বলে, ‘মানুষ প্রতিদিন ফেসবুকে লাখ লাখ ছবি ও ভিডিও শেয়ার করেন। আমরা জানি এ ধরনের শেয়ার বিশেষ প্রভাব ফেলে কারণ এগুলো দৃশ্যমান। আর তাই বাজে লোকদের মাধ্যমে ক্ষতিকর কিছু করতে এটি সহজ সুযোগ তৈরি করে।’

মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি’র প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্যদের প্রকাশ করা উদাহরণগুলোতে দেখা যায় ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের উদ্দেশ্যে রুশ এজেন্টদের শেয়ার করা এডিটেড ছবি আর জোরালো ভিজুয়াল কনটেন্ট প্রচলিত ছিল।’

ভবিষ্যৎ নির্বাচনগুলোকে বিদেশি হস্তক্ষেপ থেকে রক্ষা করার চেষ্টায় সাম্প্রতিক মাসগুলোতে ফেসবুক সত্যতা যাচাইয়ে তাদের প্রচেষ্টা বাড়াচ্ছে।

ছবি বা ভিডিও’র সত্যতা যাচাইয়ে নিজেদের থার্ড-পার্টি অংশীদারদের দক্ষতা রয়েছে বলে জানিয়েছে ফেসবুক। সেই সঙ্গে এ অংশীদাররা ‘ভিজুয়াল ভেরিফিকেশন কৌশল নিয়ে প্রশিক্ষণপ্রাপ্ত’ বলেও জানায় প্রতিষ্ঠানটি।

এসব কৌশলের মধ্যে ‘রিভার্স ইমেইজ সার্চিং’ আর ইমেইজের মেটাডেটা বিশ্লেষণার কথা উল্লেখ করে তারা। ফেসবুকে কোনো ছবি বা ভিডিও নিয়ে অভিযোগ থাকলে তা রিভিউ করতে চিহ্নিত করতে পারেন ব্যবহারকারীরাও।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ফেসবুকের নজর বাড়ছে ছবি, ভিডিও যাচাইয়ে

আপডেট সময় ০৯:১৫:১৭ অপরাহ্ন, সোমবার, ১৭ সেপ্টেম্বর ২০১৮