ঢাকা ১০:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ম্যাচ পাতানোর অভিযোগে ভারতীয় দর্শক গ্রেফতার

আকাশ স্পোর্টস ডেস্ক:

নারী ক্রিকেট চ্যাম্পিয়নশিপের খেলায় গতকাল রোববার ভারতের বিপক্ষে ৩ উইকেটে জয় পায় স্বাগতিক শ্রীলংকা। লংকান অধিনায়ক চামারি আতাপাত্তুর সেঞ্চুরিময় ম্যাচে মাঠের বাইরে ঘটেছে অপ্রীতিকর ঘটনা।

ফ্রি ট্রেড জোন স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত খেলায় সন্দেহজনক আচরণের কারণে শ্রীলঙ্কা ক্রিকেটের দুর্নীতি দমন বিভাগ পাঁচ ভারতীয় দর্শককে পুলিশের হাতে সোপর্দ করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, গ্রেফতার হওয়া দর্শকদের আচরণ সন্দেহজনক ছিল। ওরা সবাই মোবাইলে অতিমাত্রায় কথা বলছিল। ওদের মাঠ থেকে বের করে দেয়ার অধিকার আমাদের আছে এবং আমরা সেটা ব্যবহার করেছি।

শ্রীলংকা দুর্নীতি দমন বিভাগের ধারণা, সন্দেহভাজন ব্যক্তিরা সবাই বিদেশি বাজিকরদের সঙ্গে জড়িত। পুলিশ জানিয়েছে, তারা সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করছে।

রোববার তৃতীয় ওয়ানডেতে আগে ব্যাট করে ভারতীয় অধিনায়ক মিতালি রাজের সেঞ্চুরিতে (১২৫) ভর করে ৫ উইকেটে ২৫৩ রান সংগ্রহ করে ভারতীয় নারী ক্রিকেট দল।

টার্গেট তাড়া করতে নেমে শ্রীলংকান অধিনায়ক চামারি আতাপাত্তুর সেঞ্চুরিতে (১১৫) ভর করে নির্ধারিত ওভারে এক বল আগেই ৩ উইকেটের জয় নিশ্চিত করে স্বাগতিকরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ম্যাচ পাতানোর অভিযোগে ভারতীয় দর্শক গ্রেফতার

আপডেট সময় ০৬:০৩:০৩ অপরাহ্ন, সোমবার, ১৭ সেপ্টেম্বর ২০১৮