ঢাকা ১১:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি

গঙ্গাচড়া শেখ হাসিনা সেতুর উদ্বোধন

অাকাশ জাতীয় ডেস্ক:

তিস্তা নদীর ওপর নির্মিত ‘গঙ্গাচড়া শেখ হাসিনা তিস্তা সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল ১১টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুর উদ্বোধন করেন।

এ সময় পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের (এলজিইডি) প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোতাহার হোসেন এমপি, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহম্মেদ, লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক, রংপুর পুলিশ সুপার মিজানুর রহমান, রংপুর জেলা প্রশাসক এনামুল হাবিব, জেলা পরিষদ চেয়ারম্যার অ্যা্ডভোকেট. মতিয়ার রহমান লালমনিরহাট জেলা প্রশাসক শফিউল আরিফ, অ্যাডভোকেট সফুরা বেগম রুমী এমপি, কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল হাসান ও কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যার মাহবুবুজ্জামান আহমেদ, হাতিবান্ধা উপজেলা চেয়ারম্যার লিয়াকত হোসেন বাচ্চু প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সেতু চালুর ফলে লালমনিরহাট জেলার চার উপজেলাসহ বৃহত্তর রংপুরের কোটি মানুষের যোগাযোগ ব্যবস্থা আরও সহজ হল।

উদ্বোধনের পরই জনসাধারণের চলাচলের জন্য খুলে দেয়া হয়েছে সেতুটি। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে রাজধানী ঢাকা এবং বিভাগীয় শহর রংপুরের সঙ্গে লালমনিরহাটের কয়েকটি উপজেলার দূরত্ব কমিয়ে আনতে কাকিনা-মহিপুর এলাকায় দ্বিতীয় তিস্তা সড়ক সেতু নির্মাণের উদ্যোগ নেয় সরকার।

রংপুর ও লালমনিরহাট জেলা প্রশাসন জানায়, লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরের সঙ্গে রাজধানী ও রংপুরের দূরত্ব কমিয়ে আনতে বৃহত্তর রংপুর-দিনাজপুর ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ২০১২ সালে গঙ্গাচড়া উপজেলার মহিপুর ও লক্ষ্মীটারির মধ্যে দ্বিতীয় তিস্তা সেতুর নির্মাণকাজ শুরু হয়।

তিন দফা মেয়াদ বাড়িয়ে ২০১৭ সালে এ সেতুর নির্মাণকাজ শেষ হয়। স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে (এলজিইডি) ৮৫০ মিটার দীর্ঘ ও ফুটপাতসহ ৯ দশমিক ৬ মিটার প্রস্থের সেতুটি নির্মাণে ব্যয় হয়েছে ১২৩ কোটি ৮৬ লাখ টাকা।

সেতুর সংযোগ সড়কটি লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের রুদ্রেশ্বর থেকে রংপুরের গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নের মহিপুর এলাকায় বাংলাদেশ ব্যাংক মোড়ে যুক্ত হয়েছে।

এ কারণে শুরুতে এ সেতুকে ‘কাকিনা-মহিপুর দ্বিতীয় তিস্তা সড়ক সেতু’ নামে ডাকা হলেও পরে এ সেতুর নামকরণ করা হয় ‘গঙ্গাচড়া শেখ হাসিনা তিস্তা সেতু’। মূল সেতুর সংযোগ সড়কের কাকিনা অংশে তিনটি কালভার্ট ও দুটি ছোট সেতু রয়েছে। এ ছাড়া ও মূল সেতু ও পুরো সড়কজুড়ে থাকবে আলোর ব্যবস্থা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নামফলক থেকে নিজের নাম সরানোর দাবিতে ভবন উদ্বোধন করলেন

গঙ্গাচড়া শেখ হাসিনা সেতুর উদ্বোধন

আপডেট সময় ০১:৫৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৬ সেপ্টেম্বর ২০১৮