ঢাকা ১১:০৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার:প্রধানমন্ত্রী অহংকারী মনোভাব বাদ দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরকারের বসা উচিত:নাসীরুদ্দীন পাটওয়ারী ২৬ কার্যদিবসের বাজেট অধিবেশন সমাপ্ত, ১০ সরকারি বিল পাস এমপিরা পৃষ্ঠপোষক না হলে দুর্নীতি কানে ধরে বিদায় নেবে:সংসদে বিরোধীদলীয় নেতা সরকারি সব সুযোগ-সুবিধা নিয়ে চালু হবে ‘ইউনিভার্সাল কার্ড’ বস্ত্র খাত পুনরুজ্জীবনে গভর্নরকে বিটিএমএ’র ১০ দফা প্রস্তাব থানায় গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করল পুলিশ কাতারের সাবেক আমিরের স্মরণে রাজধানীতে সড়কের নামকরণের নির্দেশ প্রধানমন্ত্রীর জুলাইকে ইতিহাসের পাতায় তুলে ধরার আহ্বান বিরোধীদলীয় নেতার

তুরস্কে গেলেন ইরানের সামরিক বাহিনীর চিফ অব স্টাফ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইরানের সামরিক বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি তুরস্কে তিন দিনের রাষ্ট্রীয় সফর শুরু করেছেন। সফরে তিনি একটি উচ্চপদস্থ রাজনৈতিক-সামরিক প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।

তুরস্কের সেনাবাহিনীর প্রধান হুলুসি আকারের আমন্ত্রণে জেনারেল বাকেরি আজ মঙ্গলবার দেশটির রাজধানী আঙ্কারায় পৌঁছান। ইরানের সামরিক বাহিনীর এ কমান্ডার তুরস্কের প্রেসিডেন্ট রজব তায়্যেব এরদোগান এবং দেশটির অন্যান্য শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।

সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই, আঞ্চলিক পরিস্থিতি, সামরিক খাতে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং সীমান্তে পারস্পরিক সহযোগিতামূলক বিষয়গুলো বৈঠকে স্থান পাবে বলে আশা করা হচ্ছে। ইরানের সামরিক বাহিনীর চিফ অব স্টাফ হিসেবে এই প্রথম কোনো কর্মকর্তা তুরস্ক সফরে গেলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার প্রবাসী যুবক নিহত

তুরস্কে গেলেন ইরানের সামরিক বাহিনীর চিফ অব স্টাফ

আপডেট সময় ০৭:১৩:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০১৭