ঢাকা ১১:০৭ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

নির্বাচনে সব মানুষ সন্তুষ্ট হবে না: স্বাস্থ্যমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম মনে করেন, নির্বাচন নিয়ে শতভাগ মানুষকে কখনও সন্তুষ্ট করা সম্ভব হবে না। আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের এক বৈঠক শেষে জোটের মুখপাত্র দাবি করেন, নির্বাচন হচ্ছে যুদ্ধের মতো, এখন মাঠে যারা শক্তভাবে থাকবে তাঁরাই জিতবে।

শুক্রবার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে এসব কথা বলেন জোটের মুখপাত্র।

গত ১৫ মে খুলনায় এবং ২৬ জুন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে বড় ব্যবধানে হারের পর বিএনপি অভিযোগ করেছে তাদেরকে কারচুপি করে হারানো হয়েছে।

নির্বাচন কমিশন বলছে, অল্প কিছু কেন্দ্রে কারচুরি হয়েছে, সেই কেন্দ্রগুলোতে ভোট স্থগিত হয়েছে। আওয়ামী লীগ বলেছে, জনগণ তাদের পছন্দ অনুযায়ী প্রার্থী নির্বাচন করেছে।

এর মধ্যে গাজীপুরে ভোট শেষে ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাট বলেছেন, সেখানে ভালো চিত্রও ছিল, খারাপ চিত্রও ছিল। আর সব মিলিয়ে এই চিত্রের জন্য উদ্বিগ্ন তারা।

আওয়ামী লীগ নেতা মাহবুব উল আলম হানিফ আবার বার্নিকাটকে গত নভেম্বরে তার দেশের প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপির অভিযোগ নিয়ে ভাবার কথা বলে জবাব দিয়েছেন।

নাসিম বলেন, ‘নির্বাচনেই তো জয়-পরাজয় অবশ্যম্ভাবী। জয়-পরাজয় নিয়ে আলোচনা হবেই। শুধু বাংলাদেশেই নয়, দুনিয়ার সকল নির্বাচনে সবার মনজয় হয়েছে তা বলা যাবে না।’

‘আমেরিকা, বৃটেন, ভারত এবং মালেয়শিয়ার নির্বাচন নিয়েও অনেকেই অনেক কথা বলেছেন। নির্বাচনে শতভাগ মানুষ সন্তুষ্ট হবে এমনটা আমরা বিশ্বাস করি না।’

‘নির্বাচন হচ্ছে যুদ্ধের মতো, এখন মাঠে যে শক্তভাবে থাকবে তাঁরাই বিজয়ী হবে। মাঠে অনুপস্থিত থেকে নির্বাচন নিয়ে কোন কথা বললে তা গ্রহণযোগ্য হবে না।’

গাজীপুরের ভোট নিয়ে বার্নিকাটের বক্তব্যের বিষয়ে জানতে চাইলে নাসিম বলেন, ‘যুক্তরাষ্ট্রের রাষ্টদূতের বক্তব্য তার ব্যক্তিগত। গাজীপুর ও খুলনার জনগণ জানে ভোট কীভাবে হয়েছে। তারা সচেতনভাবে ভোট দিয়েছে। এটা নিয়ে কোন মন্তব্য করতে চাই না।’

‘যে কোনো নির্বাচন নিয়ে যেকোন ব্যক্তি কিংবা সংগঠন তাদের পর্যবেক্ষণ দিতে পারে। পর্যবেক্ষণ দেয়ার ক্ষমতা সবারই আছে। সেটা সঠিক কি বেঠিক তা জনগণই নির্ধারণ করবে।’

নাসিম বলেন, নির্বাচন নিয়ে কোন অভিযোগ থাকলে তাঁর তদন্ত করবে নির্বাচন কমিশন।

ইদানীং সব নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দেয়ায় বিএনপিকে অভিনন্দনও জানান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য। জানান, বিগত সব সিটি নির্বাচনে ১৪ দল ঐক্যবদ্ধভাবে অংশ নিয়েছিল, আগামী তিন সিটি নির্বাচনেও (রাজশাহী, বরিশাল ও সিলেট) তারা ঐক্যবদ্ধভাবে নৌকার পক্ষে লড়বেন।

নাসিম বলেন, ‘তথাকথিত ঐক্যের নামে কিছু মুখচেনা ব্যক্তি আবারও ষড়যন্ত্র করতে মাঠে নেমেছে। যারা আন্দোলনে পরাজিত হয়, নির্বাচনে পরাজিত হয়, যারা সবসময় মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে ভয় পায়।’

‘জাতীয় ঐক্যের নামে কিছু ব্যক্তি সমবেত হওয়ার চেষ্টা করছে। এদের পেছনে কারা আছেন তা সকলেই জানেন। এরা সবসময় ঘোলাপানিতে মাছ শিকার করে একটা অসাংবিধানিক শক্তিকে ক্ষমতায় আনতে চায়।’

নাসিম বলেন, ‘আগামী নির্বাচনের আগে কোনো অশুভ শক্তি, মুখচেনা, বর্ণচোরা ব্যক্তি যদি বিএনপি-জামায়াতকে সমর্থন দেয়ার নামে অরাজকতা সৃষ্টি করতে চায় তাহলে ১৪ দলীয় জোট অতীতের মতো মোকাবেলা করবে।’

‘আমাদের শক্তি হলো জনগণ। কোন মুখচেনা ব্যক্তি নয়। প্রয়োজনে আমরা আরও মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে এখানে সমবেত করব এবং এসকল অশুভ শক্তিকে মোকাবেলা করব।’

গাজীপুরবাসীর প্রত্যাশা পূরণ করবেন জাহাঙ্গীর

গাজীপুরবাসী উন্নয়নের প্রত্যাশা করে আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর আলমকে ভোট দিয়েছেন বলে মনে করেন নাসিম। আর নবনির্বাচিত মেয়র মহানগরবাসীকে নিরাশ করবে না বলেই তার বিশ্বাস।

নাসিম বলেন, ‘আমরা বিশ্বাস করি গাজীপুরের উন্নয়নের যে আশা গাজীপুরবাসী চেয়েছেন, আমাদের সরকারের সরাসরি তত্ত্বাবধানে গাজীপুরের মেয়র ও কাউন্সিলরা আগামী পাঁচ বছর সেই প্রত্যাশা পূরণ করতে পারবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নির্বাচনে সব মানুষ সন্তুষ্ট হবে না: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় ০৪:১৬:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জুন ২০১৮