ঢাকা ০৩:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

টাঙ্গাইলে স্কুলছাত্রীকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ২

অাকাশ জাতীয় ডেস্ক:

টাঙ্গাইলে গোপালপুরে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে পালাক্রমে গণধর্ষণের পর ধর্ষণের ভিডিও ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে এক ধর্ষক ও তার সহযোগিকে বৃহস্পতিবার রাতে পুলিশ গ্রেফতার করেছে।

গোপালপুর থানার ওসি হাসান আল মামুন জানান, বাবা-মা’র বিবাহ বিচ্ছেদ হয়ে যাওয়ায় পর বিধবা নানীর কাছে থেকে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে ওই ছাত্রী লেখাপড়া করতো।

গত ১৬ এপ্রিল ওই ছাত্রী উত্তর পাথালিয়া গ্রামের পড়শি ফজলু মিয়ার বাড়ির ফ্রিজে রাখা দুধ আনতে যায়। ফজলু মিয়ার স্ত্রী জোছনা বেগমের যোগসাজশে একই গ্রামের হাসেন আলীর পুত্র মজনু (৩০) এবং শামসুল হকের পুত্র সোহাগ (১৫) ওই ছাত্রীকে কৌশলে ঘরে আটকে পালাক্রমে গণধর্ষণ করে।

এসময়ে তারা গণধর্ষনের দৃশ্য মোবাইলে ভিডিও করে রাখে। ধর্ষকরা প্রভাবশালী হওয়ায় এবং প্রাণনাশের হুমকি দেয়ায় ছাত্রীর দরিদ্র নানী ঘটনাটি ভয়ে চেপে যান। পরে গোপনে স্থানীয়ভাবে ওই ধর্ষিতাকে চিকিৎসা দেয়া হয়।

ধর্ষিতার মায়ের অভিযোগ, তাদের দারিদ্রতা ও অসহায়ত্বের সুযোগ নিয়ে ধর্ষকরা পুনরায় শিশুটিকে ধর্ষণের জন্য ভিডিও প্রকাশের হুমকি দিতে থাকে। এমতাবস্থায় শিশুটির স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায়। পরে নিরাপত্তার কথা চিন্তা করে ধর্ষিতা শিশুটিকে টাঙ্গাইল শহরের এক আত্মীয় বাড়িতে নিয়ে রাখা হয়।

গত ৯ জুন ধর্ষকরা ধর্ষিতার নানী বাড়ি গিয়ে দুই লাখ টাকা দাবি করে তার নানীর হাতে ধর্ষণের প্রমাণ হিসাবে একটি মোবাইলের মেমোরি কার্ড গছিয়ে দেয়।

বৃহস্পতিবার ধর্ষিতার মা লাভলী বেগম তিনজনকে আসামি করে গোপালপুর থানায় ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেন।

পুলিশ অভিযান চালিয়ে ধর্ষক মজনু এবং সহযোগি জোছনা বেগমকে গ্রেফতার করে। অপর ধর্ষক সোহাগ পলাতক রয়েছে বলে জানায় পুলিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

টাঙ্গাইলে স্কুলছাত্রীকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ২

আপডেট সময় ১১:০০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জুন ২০১৮