ঢাকা ১০:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি

বিশ্বকাপের মাঝপথে রাশিয়াজুড়ে সিরিজ বোমা হামলার হুমকি

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

হুমকি আগে থেকেই ছিল। সেটা নতুন করে আরও একবার এল। রাশিয়া বিশ্বকাপের মাঝপথে রাশিয়াজুড়ে সিরিজ বোমা হামলা হুমকি দিয়েছে সন্ত্রাসীরা। বুধবার সকালে এই হুমকি আসে বলে জানিয়েছে রুশ পুলিশ। এজন্য রোস্তভ-ন্য-দানু শহরের সব বার ও রেস্টুরেন্ট বন্ধ করে দেয়া হয়েছে।

এক বিবৃতিতে স্থানীয় পুলিশ প্রশাসন জানিয়েছে, ’২৬ জুন রোস্তভ-ন্য-দানু শহরে বোমা হামলার হুমকি এসেছে। সিরিজ ফোন কলের মাধ্যমে এই হুমকি দিয়েছে সন্ত্রাসীরা। তবে প্রশাসন প্রয়োজনীয় সবধরনের ব্যবস্থা নিয়েছে, বিপজ্জনক কোনও আলামতও এখন পর্যন্ত পাওয়া যায়নি। সবকিছু এখনও স্বাভাবিকভাবেই চলছে।’

বিশ্বকাপ আয়োজনের সঙ্গে জড়িত কর্মকর্তারাও ভেন্যুগুলো নিরাপদ আছে বলে জানিয়েছে। তবে একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, নিরাপত্তার স্বার্থে বিশ্বকাপ ম্যাচের ভেন্যুগুলোর আস-পাশের অধিকাংশ দোকান-পাট বন্ধ করে দেয়া হয়েছে।

এ ব্যাপারে তাৎক্ষণিক মন্তব্য করতে অস্বীকার করেছেন বিশ্বকাপ আয়োজক কমিটির মুখপাত্র।

Tag :
আপলোডকারীর তথ্য

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃত্যু: তদন্তে বন্ধুর ভূমিকা খতিয়ে দেখছে পিবিআই

বিশ্বকাপের মাঝপথে রাশিয়াজুড়ে সিরিজ বোমা হামলার হুমকি

আপডেট সময় ১২:০১:৪১ অপরাহ্ন, বুধবার, ২৭ জুন ২০১৮