ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

মড্রিচদের কাছে পাত্তাই পেল না সুপার ঈগলরা

আকাশ স্পোর্টস ডেস্ক:

জ্বলে উঠতে ব্যর্থ হলেন নাইজেরিয়ার বড় তারকারা। তবে ঠিকই খেল দেখালেন ক্রোয়েশিয়ার স্তম্ভরা। ফলে জয় পেতেও কষ্ট হলো না ক্রোয়াটদের। শক্তিশালী সুপার ঈগলদের হারিয়ে বিশ্বকাপে শুভ সূচনা করল তারা।

মঞ্চ কাঁপালেন মারিও মানজুকিচ, লুকা মড্রিচ, ইভান রাকিটিচরা। তাদের সম্মিলিত প্রচেষ্টায় নাইজেরিয়াকে হারিয়েছে ক্রোয়েশিয়া। কালিনিনগ্রাদে ২-০ গোলে জিতেছে তারা।

এদিন দুদলই খেলেছে অগোছালো খেলা। যেন মিসের মহড়ায় মেতেছিল তারা। তবে ভাগ্য জোরে শেষ হাসি হেসেছে ক্রোয়েশিয়া। ৩২ মিনিটে গোলপোস্ট লক্ষ্য করে হেড করেন মানজুকিচ। তা প্রতিহত করতে গিয়ে নিজেই নিজেদের জালে বল জড়িয়ে দেন অঘেনেকারো এতেবোর। ১-০ ব্যবধানেই শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধে আরও এগিয়ে যায় ক্রোয়েশিয়া। এবার স্পটলাইটে মানজুকিচ। ডি বক্সে তাকে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পট কিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন মড্রিচ।

২-০ ব্যবধানে পিছিয়ে গিয়ে আর ঘুরে দাঁড়াতে পারেনি নাইজেরিয়া। শেষ হারের বেদনা নিয়ে মাঠ ছাড়তে হয় জেরনোট রোহর শিষ্যদের।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নভেম্বরের শেষেই রূপপুর কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদনের আশা

মড্রিচদের কাছে পাত্তাই পেল না সুপার ঈগলরা

আপডেট সময় ০৩:১০:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১৭ জুন ২০১৮