ঢাকা ০৯:১৯ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

টাঙ্গাইলে বৃদ্ধ স্বামী-স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, ঘরে চুরির অভিযোগ

আকাশ জাতীয় ডেস্ক :

টাঙ্গাইলের বাসাইলে স্বমী-স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় আলমারি ও ওয়্যারড্রোব ভেঙে মুল্যাবান সামগ্রী নিয়ে গেছে বলে জানা গেছে। মঙ্গলবার ভোরে বাসাইলের হাবলা ইউনিয়নের হাবলা ঘোষাখালী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঘোষাখালী গ্রামের মোতাহার আলী (৮৪) ও তার স্ত্রী রিজিয়া বেগম (৮০)।

নিহতের নাতী শাকিল শিকদার বলেন, ‌দুইদিন আগে কৃষিকাজ করার জন্য করটিয়া হাট থেকে দৈনিক পারিশ্রমিকের ভিত্তিতে দুইজন শ্রমিককে নিয়ে আসা হয়। দুইদিন তারা ইরি ধান লাগানোর কাজ করেন। দাদার ঘরের পাশেই একটি রুমে তাদের থাকতে দেওয়া হয়। আমি রাত দুইটা পর্যন্ত বারান্দায় ছিলাম। এসময় ওই শ্রমিকদের কয়েকবার রুম থেকে বের হতে দেখেছি, পরে আবার ঘরের ভেতরে ঢুকি। আমি তাদের জিজ্ঞেস করেছিলাম, আপনারা কেন এত বার বার বের হচ্ছেন। তখন তারা বলেছেন, ঘুম আসছিল না, তাই বের হয়েছি। তখন আমি ঘুমিয়ে পড়ি। সকালে মায়ের চিৎকারে ঘুম থেকে উঠে দেখি দাদা-দাদির নিথর দেহ পড়ে রয়েছে।’

বাসাইল থানার পরিদর্শক (তদন্ত) আশরাফুল ইসলাম বলেন, ‘নিহতের দুই ছেলে। এক ছেলে প্রবাসী। অপর ছেলে পাশের ঘরে থাকেন। সেখানে একটি রুমে দুই শ্রমিককে থাকতে দিয়েছিলেন। ধারণা করা হচ্ছে- চুরি করার জন্য রাতে ঘরে ঢুকলে বৃদ্ধ দম্পতি দেখে ফেলেন। বাধা দিলে একপর্যায়ে তাদেরকে শ্বাসরোধ করে হত্যা করে ঘরের সব মালামাল লুট করে নিয়ে পালিয়ে যায়। খবর পেয়েই মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’

পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে ইতোমধ্যে পুলিশ মাঠে কাজ করছে। আশা করছি খুব দ্রুতই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার করা হবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

টাঙ্গাইলে বৃদ্ধ স্বামী-স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, ঘরে চুরির অভিযোগ

আপডেট সময় ১০:৪৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬