ঢাকা ১০:৫৪ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইতিহাসের নিকৃষ্টতম প্রেসিডেন্ট ট্রাম্প: রুহানি

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের সব শাসকই ইরান বিরোধী ছিলেন মন্তব্য করে বর্তমান শাসককে (ডোনাল্ড ট্রাম্প) সবার চেয়ে নিকৃষ্টতম প্রেসিডেন্ট হিসেবে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি। বুধবার রাতে গণমাধ্যমের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন।

রুহানি বলেন, ইতিহাসে খুনির সংখ্যা কম ছিল না, কিন্তু তাদের সবাই শিমার ছিল না। ইতিহাসে অনেক বিশ্বাসঘাতক ছিল কিন্তু সবাই ইবনে মুলজাম ছিল না। মার্কিন ইতিহাসের সব প্রেসিডেন্ট ইরানবিরোধী হলেও বর্তমান প্রেসিডেন্ট অন্যদের চেয়ে বেশি খারাপ, নিকৃষ্ট এবং তার পরিকল্পনাগুলো বেশি অশুভ।

উল্লেখ্য, শিমার হচ্ছে বিশ্বনবী (স.)’র নাতি ইমাম হোসেন (আ.)’র অন্যতম ঘাতক এবং ইবনে মুলজাম হচ্ছে হজরত আলী (আ.)’র কুখ্যাত ঘাতক।

ইরানের প্রেসিডেন্ট আরো বলেন, ইরানি জাতি সঠিক পথে রয়েছে এবং তারা মিথ্যার বিরুদ্ধে বিজয় অর্জন করবে। তিনি আরো বলেন, আযুক্তরাষ্ট্রের সব সরকারই ইরানিদের সঙ্গে শত্রুতা করেছে। কিন্তু শত্রুতারওতো একটা সীমা-পরিসীমা রয়েছে।

তিনি মিডিয়ার কর্মকর্তাদের উদ্দেশে বলেন, যারা ইরানি জাতির অকল্যাণ চায় আমরা তাদের পরাজিত করব। বর্তমানে শত্রুদের মনস্তাত্ত্বিক যুদ্ধ মোকাবেলায় মিডিয়ার গুরু দায়িত্ব রয়েছে। এই যুদ্ধের গুরুত্ব অর্থনৈতিক ও সাংস্কৃতিক যুদ্ধের চেয়েও বেশি।

পরমাণু সমঝোতা প্রসঙ্গে তিনি বলেন, পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী একটি দেশ তা থেকে বেরিয়ে গেছে। কিন্তু ইরানের সঠিক আচরণের কারণে কয়েকটি সরকার ছাড়া বিশ্বের আর সবাই যুক্তরাষ্ট্রের নিন্দা জানাচ্ছে এবং ইরানের প্রশংসা করছে। গত ৪০ বছরের ইতিহাসে এই ঘটনা নজিরবিহীন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইতিহাসের নিকৃষ্টতম প্রেসিডেন্ট ট্রাম্প: রুহানি

আপডেট সময় ০৭:৪৯:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জুন ২০১৮