ঢাকা ০৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সালমাদের ২ কোটি টাকা পুরস্কার দেবে ক্রিকেট বোর্ড

আকাশ স্পোর্টস ডেস্ক:

সদ্য শেষ হওয়া এশিয়া কাপে শক্তিশালী ভারতীয় নারী দলকে ৩ উইকেটে পরাজিত করেছে সালমা খাতুনের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। নারী ক্রিকেটারদের এমন পারফরম্যান্সে মুগ্ধ দেশের ক্রিকেটপ্রেমী মানুষ।

সালমাদের পারফরম্যান্সে বেজায় খুশি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাকিব-তামিমরা যেটা করে দেখাতে পারেননি সেটাই করে দেখিয়েছেন সালমারা। যে কারণে তাদেরকে ২ কোটি টাকা আর্থিক পুরস্কার দিয়েছে বিসিবি। দলের প্রত্যেক খেলোয়াড় পাবেন ১০ লাখ টাকা করে।

এশিয়া কাপ জিতে সোমবার সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় বাংলাদেশ নারী ক্রিকেট দল। তাদের সম্মানে রাজধানীর সোনারগাঁও হোটেলে সংবর্ধনা অনুষ্ঠানের ব্যবস্থা করে ক্রিকেট বোর্ড।

সংবর্ধনা অনুষ্ঠানে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন নারী ক্রিকেটারদের পুরস্কার ঘোষণা করেন। বিজয়ী দলের প্রত্যেকে পাবেন ১০ লাখ টাকা করে। এছাড়া যারা ভালো খেলেছেন তাদের পারফরম্যান্সের ভিত্তিতে আলাদা পুরস্কারও দেয়া হবে।

শুধু তাই নয়, এশিয়া কাপ জয়ী বাংলাদেশ নারী ক্রিকেট দলের সেরা পারফর্মারদের ৬টি আইফোন পুরস্কার দেবে স্পন্সর প্রতিষ্ঠান রবি।

এশিয়ান ক্রিকেটে ভারত অন্যতম পরাক্রমশালী দল। এশিয়া কাপের গত ছয় আসরে তারাই চ্যাম্পিয়ন। পাকিস্তান-শ্রীলংকার মতো দলকে বলে কয়েই হারিয়ে দেয় ভারত। ভারত-পাকিস্তান এবং শ্রীলংকার তুলনায় বাংলাদেশ নারী ক্রিকেট দল নামে মাত্র।

তাছাড়া সদ্য শেষ হওয়া এশিয়া কাপে খেলতে যাওয়ার ঠিক আগে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ধবল ধোলাই হয় সালমা খাতুনের নেতৃত্বাধীন দলটি। যে কারণে মালয়েশিয়ায় অনুষ্ঠিত এশিয়া কাপে অংশ নিতে যাওয়ার আগে তেমন কোনো প্রত্যাশা ছিলো না সালমাদের কাছে।

ক্রিকেট বোর্ডের বাড়তি প্রত্যাশা না থাকায় স্বাধীনভাবেই খেলার রসদ পান সালমা-জাহানারারা। আর সেই স্বাধীনতাই তাদের স্বপ্নপূরণে সহায়ক হয়েছে। এশিয়া কাপের হট ফেবারিট ভারতকে ৩ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা নিশ্চিত করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সালমাদের ২ কোটি টাকা পুরস্কার দেবে ক্রিকেট বোর্ড

আপডেট সময় ০৮:১২:২১ অপরাহ্ন, সোমবার, ১১ জুন ২০১৮