ঢাকা ০২:৪৭ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

এশিয়াকাপ জয়ের পর বীরবেশে দেশে ফিরলেন বাঘিনীরা

আকাশ স্পোর্টস ডেস্ক:

ইতিহাস গড়ে এশিয়া কাপের শিরোপা জিতে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সোমবার সন্ধ্যা ছয়টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখে বাংলার বাঘিনীরা।

বিমানবন্দর থেকে ক্রিকেটাররা সরাসরি চলে যাবেন রাজধানীর সোনারগাঁও হোটেলে। সেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিক সংবর্ধনা দেবে নারী ক্রিকেটারদের। সংবর্ধনা অনুষ্ঠানে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন, বোর্ডের পরিচালকবৃন্দসহ উপস্থিত থাকবেন মাশরাফি, সাকিব, তামিমসহ জাতীয় দলের ক্রিকেটাররা।

শিরোপা জয়ের পর সালমার দলের জন্য পুরস্কার ঘোষণা করেনি বোর্ড। সংবর্ধনা অনুষ্ঠানেই আর্থিক পুরস্কারের ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী। একই সঙ্গে বিসিবির স্পন্সর রবিও পুরস্কার ঘোষণা করতে পারে।

রোববার কুয়ালালামপুরের কিনরারা অ্যাকাডেমি ওভাল মাঠে শ্বাসরুদ্ধকর ফাইনালে সালমার দল ভারতকে তিন উইকেটে হারানোর পর থেকেই সারা দেশে উৎসবের আমেজ। ঈদের আগে এই উপহার পেয়ে উৎফুল্ল দেশের মানুষ। এমন দুর্দান্ত অর্জনে মেয়েদের অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবংজাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবাবগঞ্জে চড়ারহাট মৃত্যুর ঘটনা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

এশিয়াকাপ জয়ের পর বীরবেশে দেশে ফিরলেন বাঘিনীরা

আপডেট সময় ০৭:১৯:৪২ অপরাহ্ন, সোমবার, ১১ জুন ২০১৮