ঢাকা ১১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আড়াই কোটি টাকা ঋণের দায়ে এনএম ফ্যাশনের মালিকের আত্মহত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

নারায়ণগঞ্জের ফতুল্লায় আড়াই কোটি টাকা ঋণের দায়ে এনএম ফ্যাশনের মালিক আব্দুল মতিন আত্মহত্যা করেছেন। শনিবার দুপুর ১টার দিকে ফতুল্লার মাসদাইর পাকাপুল এলাকায় অবস্থিত এবি প্লাজার সপ্তমতলায় নিজ ফ্ল্যাটের একটি কক্ষ থেকে ফ্যানের সঙ্গে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

পরে পুলিশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। নিহত আব্দুল মতিন (৪৭)কুষ্টিয়ার দৌলতপুর থানার প্রাকপুর গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে। নিহতের স্ত্রী নাদিরা আক্তার রেখা বলেন, আমার স্বামীর কত কোটি টাকা ঋণ আছে, আমাদের কিছুই জানায়নি। আমাকে যদি জানাত তাহলে আমরা ব্যবস্থা করতাম।

নিহতের বড় ভাই নজরুল ইসলাম বলেন, ঋণসহ বিভিন্ন বিষয়ে সে সমস্যায় থাকলেও কখনো কাউকে কিছু বলে না। নিজের কষ্ট নিজের কাছে সব সময় চাপিয়ে রাখত। গত বছর মতিনের ঋণ দেড় কোটি টাকা আমি পরিশোধ করেছি। তার যদি ঋণ থাকে সেটা আমাকে বললে আমি পরিশোধ করে দিতাম। কেন সে আত্মহত্যা করল বুঝতে পারছি না।

নারায়ণগঞ্জ জেলার এএসপি শরফুদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঋণের টাকার জন্য তিনি আত্মহত্যা করেছেন। মৃত্যুর পূর্বে তার লিখে যাওয়া চিরকুট থেকে এটাই জানা গেছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আড়াই কোটি টাকা ঋণের দায়ে এনএম ফ্যাশনের মালিকের আত্মহত্যা

আপডেট সময় ০৫:০৫:৩১ অপরাহ্ন, শনিবার, ৯ জুন ২০১৮