ঢাকা ০২:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন একই প্রশ্নে এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর সতর্কতা বর্তমানে সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী পূর্বাচলে হবে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র : আইজিপি এবছর ২০০ বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে রাশিয়া যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী নাইজেরিয়ায় স্কুলে হামলায় ৩ জন নিহত, শিক্ষার্থীসহ নিখোঁজ ৩৭

বাজেট বাস্তবায়নযোগ্য নয়: আ স ম রব

অাকাশ জাতীয় ডেস্ক:

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন অর্থমন্ত্রীর উত্থাপিত ২০১৮-১৯ বাজেটের ওপর তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

বৃহস্পতিবার এক বিবৃতিতে তারা বলেন, এ বাজেট বাস্তবায়নযোগ্য নয়। ভোটারদের আকৃষ্ট করার জন্য ৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকার চটকদারী বাজেট ঘোষণা করা হলেও রাজনীতি, রাষ্ট্র, প্রশাসন ও সরকারের দুর্বলতা ও দুর্নীতির কারণে তা বাস্তবায়ন সম্ভব হবে না।

দলের সাংগঠনিক সম্পাদক (দফতর ব্যবস্থাপনা) এস এম আনছার উদ্দিন স্বাক্ষরিত বিবৃতিতে এসব কথা বলেন তারা।

আ স ম রব ও আবদুল মালেক রতন বলেন, ‘চলতি অর্থবছরসহ বিগত কয়েক বছর যেমন বাজেটের শতকরা ৩০ ভাগের বেশি অবাস্তবায়িত থেকেছে। আগামী অর্থবছরেও এর ব্যতিক্রম হবে না। এ বাজেটের ফলে বিনিয়োগ প্রবৃদ্ধি কমে আসবে বিধায় বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে না।’

তারা আরও বলেন, ‘মূল্যস্ফীতির হার সরকারের নির্ধারিত সীমা ছাড়িয়ে যাবে। পরোক্ষ করের ওপর বেশি গুরুত্ব দেয়ার ফলে জনজীবনের দুর্ভোগ বাড়বে। এছাড়া আগামী ডিসেম্বর পর্যন্ত ছয় মাসের আয়ুষ্কাল নিয়ে অর্থমন্ত্রী পূর্ণ অর্থবছরের যে বাজেট ঘোষণা করেছেন, তা সম্পূর্ণ অনৈতিক। দেশের সব রাজনৈতিক ও শ্রেণিপেশার নেতাদের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে সংশোধিত আকারে বাজেট পুনরায় উত্থাপনের দাবি জানিয়েছেন জেএসডির এই দুই শীর্ষ নেতা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের

বাজেট বাস্তবায়নযোগ্য নয়: আ স ম রব

আপডেট সময় ০৮:১৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ জুন ২০১৮