ঢাকা ০৪:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গুলি কেনার অনুমতি পাননি ডিআইজি মিজান

ডিআইজি মিজানুর রহমান

অাকাশ জাতীয় ডেস্ক:

পুলিশের বিতর্কিত উপমহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানের ব্যক্তিগত পিস্তলের গুলি কেনার আবেদন নাকচ করে দিয়েছেন মাগুরা জেলা প্রশাসক। গত ২৯ মে ৪০ রাউন্ড গুলি কেনার অনুমতি চেয়ে মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন করেন ডিআইজি মিজান।

নারী কেলেঙ্কারির কারণে ব্যাপক আলোচিত-সমালোচিত পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান ১৯৯৭ সালের ৩০ জানুয়ারি থেকে ১৯৯৮ সালের ২২ ডিসেম্বর পর্যন্ত মাগুরায় অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।

সেই সময় তিনি ব্যক্তিগত পিস্তলের লাইসেন্স নেন। পরে ২০১১ সালের ২৩ মে তিনি ইউএসএ’র তৈরি বেরেটা মডেলের (DAA498318 Beretta) একটি পিস্তল এবং ১০ রাউন্ড গুলিও ক্রয় করেন।

নতুন করে তিনি ৩২ বোরের আরও ৪০ রাউন্ড গুলি ক্রয়ের ইচ্ছা প্রকাশ করে মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন করেন। কিন্তু মাগুরা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান তার এই আবেদনটি নাকচ করে দিয়েছেন।

পুলিশের ডিআইজি মিজানুর রহমানের আবেদন নামঞ্জুরের বিষয়টি মাগুরার জেলা ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান স্বীকার করলেও কী কারণে বাতিল করা হয়েছে সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।

তবে মাগুরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আকতারুন্নাহার বলেন, ব্যক্তিগত গুলির জন্যে মিজানুর রহমানের আবেদনের বিষয়টি নিয়ে ইতিমধ্যে দেশের বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছে। যেটি নিয়ে বিভিন্ন সামাজিক ও গণমাধ্যমে নেতিবাচক প্রচারণা ছাড়াও সার্বিক দিক বিবেচনায় তার আবেদনটি নামঞ্জুর করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

গুলি কেনার অনুমতি পাননি ডিআইজি মিজান

আপডেট সময় ০৭:০০:৫২ অপরাহ্ন, শনিবার, ২ জুন ২০১৮