ঢাকা ১১:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

বাংলাদেশ দলের বিশাল সম্ভাবনা আছে: কারস্টেন

আকাশ স্পোর্টস ডেস্ক:

দক্ষিণ আফ্রিকা দলের সাবেক ক্রিকেটার ও ২০১১ সালে ভারত দলের বিশ্বকাপ জয়ী কোচ গ্যারি কারস্টেন এখন ঢাকায়। গত রবিবার রাতে তিনি ঢাকায় পৌঁছান। বিসিবিকে কোচ নিয়োগ দিতে পরামর্শক হিসাবে কাজ করবেন তিনি।

ঢাকায় এসে গতকাল মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিম, তামিম ইকবালের সঙ্গে সাক্ষাৎ করেছেন গ্যারি কারস্টেন। আজ স্থানীয় কোচ মোহাম্মদ সালাহউদ্দিন ও নির্বাচকদের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল সম্পর্কে গ্যারি কারস্টেন বলেছেন, ‘প্রতিটি দলকে মূল্যায়ন করা বড় চ্যালেঞ্জ। কিন্তু আমি মনে করি এই দলের বিশাল সম্ভাবনা আছে। সম্প্রতি এই দল বড় দলগুলোর বিপক্ষে সাফল্য পেয়েছে। দলে চমৎকার কিছু সিনিয়র খেলোয়াড় আছে। বেশ কিছু প্রতিভাবান তরুণ ক্রিকেটারও উঠে আসছে। আমার কোনো সন্দেহ নেই যে এই দল সর্বোচ্চ পর্যায়ে প্রতিযোগিতা করতে পারে।’

গত সেপ্টেম্বর-অক্টোবরে দক্ষিণ আফ্রিকা সিরিজের পর থেকেই প্রধান কোচ ছাড়াই রয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এর মধ্যে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ, শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ এবং নিদাহাস ট্রফিতে অংশ নিয়েছে বাংলাদেশ। আগামী জুনে ভারতের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলবে টাইগাররা। জুলাই-আগস্টে ওয়েস্ট ইন্ডিজ সফর করবেন মাশরাফি-সাকিরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ দলের বিশাল সম্ভাবনা আছে: কারস্টেন

আপডেট সময় ০৬:৩০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ মে ২০১৮