ঢাকা ১২:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাশেদ খাঁনের শ্রদ্ধা নিবেদন প্রতিটি কর্মঘণ্টা ও করের প্রতিটি টাকার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে:জনপ্রশাসন উপদেষ্টা জমির উদ্দিন সরকার ছিলেন ‘জেন্টলম্যান ফর এক্সেলেন্স’: প্রধান বিচারপতি রোহিঙ্গা সংকট সমাধানে বিমসটেকের সক্রিয় ভূমিকা চায় ঢাকা কাপ্তাই হৃদে নিখোঁজ বিএনপি নেতার লাশ উদ্ধার জোট শরিকদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৭২ দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের নতুন প্রেস মিনিস্টার সাইদুর যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম রাজনৈতিক দলগুলো সমঝোতার মধ্যে না থাকলে গণতন্ত্র বিপন্ন হবে : রিজভী

জকোভিচকে পরাজিত করে ফাইনালে নাদাল

আকাশ স্পোর্টস ডেস্ক:

নোভাক জকোভিচকে পরাজিত করে রোম মাস্টার্সের ফাইনাল নিশ্চিত করেছেন রাফায়েল নাদাল। শনিবার হাই ভোল্টেজ সেমিফাইনালে নাদাল ৭-৬ (৭/৪), ৬-৩ গেমে জকোভিচকে পরাজিত করে অষ্টমবারের মত রোম মাস্টার্সের শিরোপা জয়ের পথে এগিয়ে যান। এ নিয়ে রেকর্ড ১০ম বার এই টুর্ণামেন্টের ফাইনালে উঠলেন স্প্যানিশ এই তারকা।

ফ্রেঞ্চ ওপেনের আগে সেমিফাইনালের এই জয় নাদালকে আত্মবিশ্বাসী করে তুলেছে। রেকর্ড ১০ম শিরোপা জয়ের লক্ষ্যে চলতি মাসের শেষে রোলা গ্যাঁরোতে কোর্টে নামবেন নাদাল। ফোরো ইতালিকোতে এখন পর্যন্ত কোন সেমিফাইনালে পরাজিত হননি নাদাল।

ফাইনালে নাদালের প্রতিপক্ষ আলেক্সান্দার জেভরেভ। সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন জেভরেভ ৭-৬ (১৫/১৩), ৭-৫ গেমের কঠিন লড়াইয়ে পরে ক্রোয়েশিয়ান মারিন সিলিচকে পরাস্ত করেছেন।

ফাইনালের আগে নাদাল বলেছেন, শিরোপা নিশ্চিত করতে হলে আমাকে সেরা ম্যাচ খেলতে হবে। আজ আমি নিজের পারফরমেন্স নিয়ে দারুন সন্তু। সবদিক থেকেই আমার শটগুলো কাজে লেগেছে।

এই জয়ে দু’জনের মুখোমুখি পরিসংখ্যানে জকোভিচের সাথে পার্থক্য কমিয়ে এনেছেন ৩১ বছর বয়সী নাদাল। ২০০৬ সালের পর থেকে ৫১ বারের মোকাবেলায় জকোভিচ যেখানে জিতেছেন ২৬টিতে, সেখানে নাদাল আর মাত্র এক ম্যাচ দূরে রয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাশেদ খাঁনের শ্রদ্ধা নিবেদন

জকোভিচকে পরাজিত করে ফাইনালে নাদাল

আপডেট সময় ১০:২৬:৩৩ অপরাহ্ন, রবিবার, ২০ মে ২০১৮