ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘একটি দল দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে’ বিএনপি সরকার কোনো সময় হারিয়ে যায় না: তথ্যমন্ত্রী অতীতের সরকার ভোট চুরি করত, এই সরকার ফল চুরি করেছে: হাসনাত আবদুল্লাহ সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত পদক্ষেপ নেওয়া হচ্ছে : ডিএনসিসি প্রশাসক দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ-অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত নাম থেকে বাবার পদবি মুছে ফেললেন নেতানিয়াহুর ছেলে মুক্তিযুদ্ধের বিরোধীদের ক্ষমা চাইতে হবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান গড়ার আহ্বান জুবাইদা রহমানের বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

উত্তর কোরিয়াকে মহাঝামেলায় ফেলার হুমকি ট্রাম্পের

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ার করে বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় এলাকা গুয়ামের কোনো ক্ষতি করলে উত্তর কোরিয়াকে ‘মহাঝামেলা’য় ফেলা হবে। স্থানীয় সময় শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের বেডমিনস্টারে নিজ গলফ রিসোর্টে এমন হুঁশিয়ারি দেন ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, গুয়ামের কিছুই হবে না। এই অঞ্চলটি ‘খুবই নিরাপদ থাকবে, আমাকে বিশ্বাস করুন।’ উত্তর কোরিয়ার বিরুদ্ধে আরো কঠোর নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে ইঙ্গিত দিয়ে ট্রাম্প বলেন, উদ্ভূত পরিস্থিতি নিয়ে তিনি যুক্তরাষ্ট্রের সময় শুক্রবার সন্ধ্যায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে কথা বলবেন।

জুলাইয়ে দুটি আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। এর পরিপ্রেক্ষিতে দেশটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। এর কয়েকদিন পর জাতিসংঘের নিরাপত্তা পরিষদেও উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের উত্থাপিত একটি নিষেধাজ্ঞা প্রস্তাব পাস হয়। এর পরপরই চটে যায় কিম জং উনের নেতৃত্বাধীন উত্তর কোরিয়া।

দেশটির পক্ষ থেকে এরই মধ্যে যুক্তরাষ্ট্রের গুয়ামে চারটি ক্ষেপণাস্ত্র ছোড়ার পরিকল্পনার কথা জানানো হয়েছে। সর্বোচ্চ নেতা কিমের অনুমতি পেলেই এগুলো ছোড়া হবে বলে রাষ্ট্রীয় গণমাধ্যমের পক্ষ থেকে জানানো হয়েছে।

ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর কোরিয়া উপদ্বীপ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান এই টানটান উত্তেজনায় উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ বলেন, সামরিক সংঘাতের আশঙ্কা ‘খুবই বেশি’। এমন বাস্তবতায় সমস্যা সমাধানে রাশিয়া ও চীনের যৌথ পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।

জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল বলেন, সামরিক পথে সমস্যার সমাধান হবে না। বাকযুদ্ধ বাড়ানো ভুল পথ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টেইলর সুইফটের বিয়ের নিরাপত্তায় ১ লাখ ৬০ হাজার ডলার ব্যয়

উত্তর কোরিয়াকে মহাঝামেলায় ফেলার হুমকি ট্রাম্পের

আপডেট সময় ০২:২২:৪৫ অপরাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০১৭