ঢাকা ১১:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সালমানের ওপর ভরসা রাখতে পারছেন না লুলিয়া

অাকাশ বিনোদন ডেস্ক:

প্রেম ভেঙে গিয়েছিল! কিন্তু ভাঙা প্রেম জোড়া লাগতে কতক্ষণ? তেমনটাই হয়েছে সালমান খান-ক্যাটরিনা কাইফের ক্ষেত্রে। তবে সেই ভাঙা প্রেম জোড়া লাগানোটাই ভাল চোখে দেখছেন না রোমানিয়ান মডেল লুলিয়া ভান্টুর। বলিউড মহলের গসিপ লুলিয়াই সালমানের বর্তমান প্রেমিকা। সালমানের ওপর ভরসা রাখতে না পেরে ছবির সেটে পাহারা দিতে পৌঁছবেন লুলিয়া।

ভারতের আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, সালমানের সঙ্গে ক্যাটরিনা কাইফের সম্পর্ক ভেঙেছে বেশ কয়েক বছর। বলিউড মহলের গসিপ অন্তত তেমন খবরই দিয়েছিল। সম্প্রতি আবুধাবিতে ‘টাইগার জিন্দা হ্যায়’-এর শুটিংয়ে ফের কাছাকাছি এসেছিলেন সালমান-ক্যাটরিনা।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা বিভিন্ন ছবি দেখে বলিউডে নতুন করে তাদের সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়েছিল। তবে এ নিয়ে সরাসরি মুখ খোলেননি তারা। কিন্তু সালমানের ওপর সম্ভবত ভরসা রাখতে পারছেন না লুলিয়া।

ডেকান ক্রনিকালের খবর অনুযায়ী, এই মুহূর্তে আবুধাবিতে ‘টাইগার জিন্দা হ্যায়’-এর শেষ পর্বের শুটিং চলছে। সালমানকে পাহারা দিতে সেখানে যাচ্ছেন লুলিয়া!

নাম প্রকাশে অনিচ্ছুক ওই ছবির সঙ্গে যুক্ত এক ব্যক্তি জানিয়েছেন, সালমান-ক্যাটরিনা নিজেদের সম্পর্ককে অন্য স্তরে নিয়ে যেতে চান। তাদের বোঝাপড়া খুব ভাল। শুটিং শেষে ঘণ্টার পর ঘণ্টা একসঙ্গে বসে আড্ডা দেন। সালমান অনেক কথা বলেন। ক্যাটরিনা মন দিয়ে শোনেন। ব্যক্তিগত সম্পর্ক ভেঙে যাওয়ার পর সালমানের কথাকে বিশেষ পাত্তা দিতেন না ক্যাটরিনা। তবে ফের ফিরেছে সু-সময়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সালমানের ওপর ভরসা রাখতে পারছেন না লুলিয়া

আপডেট সময় ১২:২৪:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০১৭