ঢাকা ০৮:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

নতুন কমিটি ছাড়াই ছাত্রলীগের সম্মেলন সমাপ্তি

অাকাশ জাতীয় ডেস্ক:

নতুন কমিটি নির্বাচন ছাড়াই ছাত্রলীগের ২৯তম সম্মেলন সমাপ্তি ঘোষণা করা হয়েছে। শনিবার বিকাল পৌনে ৪টার দিকে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনের মিলনায়তনে এ সম্মেলনের সমাপ্তি ঘোষণা করেন সংগঠনের সভাপতি সাইফুর রহমান সোহাগ।

এ সময় সোহাগ বলেন, ছাত্রলীগের সাংগঠনিক নেত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা আগামী দুই-একদিনের মধ্যে সংগঠনের নতুন নেতৃত্ব ঘোষণা করবেন।

এর আগে শনিবার বিকাল সাড়ে ৩টায় দ্বিতীয় অধিবেশনের শুরুতে ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন বলেন, কমিটি জন্য যোগ্যতার ভিত্তিতে কিছু নাম নেত্রীর কাছে জমা দেয়া হয়েছে। শিগগিরই নেত্রী নতুন নেতৃত্বের বিষয় আমাদের জানিয়ে দেবেন। হয়তো কমিটি ঘোষণা করতে দু-একদিন সময়ও লাগতে পারে।

তার বক্তব্য শেষেই সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়। ইতিমধ্যে চূড়ান্তভাবে প্রকাশ করা হয়েছে ছাত্রলীগের পদপ্রত্যাশী বৈধ প্রার্থীদের তালিকা।

শুক্রবার রাতে সংগঠনে ২৯তম কাউন্সিলের জন্য গঠিত নির্বাচন কমিশন এ তালিকা প্রকাশ করে। বৈধ প্রার্থীদের তালিকা অনুযায়ী, সভাপতি প্রার্থী ৬৬ জন। সাধারণ সম্পাদক প্রার্থী ১৬৯ জন। এদের মধ্যে অনেকে সভাপতি ও সাধারণ সম্পাদক উভয় পদেই আবেদন করেছেন।

এর আগে শুক্রবার বিকালে ছাত্রলীগের সম্মেলনের উদ্বোধন করার পর বক্তব্য দেয়ার সময় ছাত্রলীগের নেতা নির্বাচনে বয়স সীমা ২৭ থেকে এক বছর বাড়িয়ে ২৮ বছর নির্ধারণের ঘোষণা দেন সংগঠনটির সাংগঠনিক নেত্রী শেখ হাসিনা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হার্ট অ্যাটাকে হাসপাতালে ‘হাঙর নদী গ্রেনেড’-এর রইছখ্যাত বিজয়

নতুন কমিটি ছাড়াই ছাত্রলীগের সম্মেলন সমাপ্তি

আপডেট সময় ০৭:১১:১৯ অপরাহ্ন, শনিবার, ১২ মে ২০১৮