ঢাকা ০১:৪০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ইয়েমেনে যুক্তরাষ্ট্রের ক্লাস্টার বোমা ফেলছে সৌদি

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

দারিদ্র্যপীড়িত ইয়েমেনে বেসামরিক ব্যক্তিদের ওপর সৌদি বাহিনী যুক্তরাষ্ট্রের তৈরি ক্লাস্টার বোমা ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন দেশটির বিশিষ্ট সাংবাদিক হাসান আল বুহাইতি।

শুক্রবার টেলিভিশনের একটি লাইভ অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের তৈরি ক্লাস্টার বোমার কয়েকটি টুকরো অংশ দেখিয়ে তিনি বলেন, সৌদি জঙ্গিবিমান গত বৃহস্পতিবার ইয়েমেনের পশ্চিম অংশের হামদান শহরে এ বোমা ব্যবহার করেছে। হামলায় দুই শিশুসহ অন্তত ৬ ব্যক্তি নিহত হয়।

বুহাইতি বলেন, সৌদি হামলার ঘটানস্থল থেকে স্থানীয় শিশুরা হলুদ রঙের বোমার টুকরো অংশ খুঁজে পায়।

ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় যুক্তরাষ্ট্র সহযোগিতা দেয়ায় তিনি দেশটির নিন্দা জানিয়ে বলেন, সৌদি জঙ্গিবিমানগুলোকে জ্বালানি সরবরাহ করার পাশাপাশি রিয়াদ সরকারকে অস্ত্র ও প্রযুক্তি দিয়ে সার্বিক সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র।

তিনি বলেন, জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে আমি প্রশ্ন করতে চাই যে, সৌদি জোটের কাছে কারা এসব বোমা সরবরাহ করছে? কারণ ইয়েমেনের হাতে তো এসব বোমা নেই?

সাংবাদিক বুহাইতি আরও বলেন, ইয়েমেনের ক্ষেপণাস্ত্র নিয়ে যুক্তরাষ্ট্রের যত আপত্তি। অথচ দেশকে বহিঃশত্রুর হামলা থেকে রক্ষার করার জন্য এসব ক্ষেপণাস্ত্র তৈরি করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ইয়েমেনে যুক্তরাষ্ট্রের ক্লাস্টার বোমা ফেলছে সৌদি

আপডেট সময় ০৬:০১:৫৭ অপরাহ্ন, শনিবার, ১২ মে ২০১৮