ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইয়েমেন উপকূলে নৌকা ডুবিতে ৫০ শরণার্থীর মৃত্যু

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইয়েমেন উপকূলে নৌকা ডুবির ঘটনায় ৫০ শরণার্থীর মৃত্যু হয়েছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা বুধবার ওই দুর্ঘটনাকে হতাশাজনক এবং অমানবিক বলে উল্লেখ করেছে।

ওই শরণার্থীরা সোমালিয়া এবং ইথিওপিয়ার নাগরিক। ইয়েমেন উপকূলে এক পাচারকারী জোর করে ওই শরণার্থীদের নৌকায় উঠিয়েছিলেন। পরে দুর্ঘটনা কবলিত হয়ে বহু শরণার্থী প্রাণ হারান। ওই দুর্ঘটনায় বেশ কয়েকজন নিখোঁজ হয়েছেন। এছাড়া নিয়মমাফিক অভিযানের সময় ইয়েমেনে সাবওয়া বীচে অভিবাসী এবং শরণার্থীদের একটি গণকবর খুঁজে পেয়েছে ইন্টারন্যাশনাল অর্গ্যানাইজেশন ফর মাইগ্রেশনের (আইওএম) কর্মীরা।

সংস্থাটির তরফ থেকে জানানো হয়েছে, অগভীর ওই কবর থেকে ২৯ জনের মরদেহ পাওয়া গেছে। যারা বেঁচে ছিল তারাই মৃতদেহগুলোকে কবর দিয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

আইওএম জানিয়েছে, নৌকা ডুবির ঘটনায় এখনও পর্যন্ত ২২ জন নিখোঁজ রয়েছে। দুর্ঘটনা কবলিত নৌকাটির মধ্যে যে আরোহীরা ছিলেন তাদের বয়স ১৬ বছরের মধ্যে।

ইয়েমেনে আইওএমের মিশন প্রধান লরেন্ট দে বোয়েক জানিয়েছেন, ইয়েমেনের উপকূল দিয়েই হাজার হাজার শরণার্থী প্রতি বছর গালফভুক্ত তেল সমৃদ্ধ বিভিন্ন দেশে পাড়ি জমায়। এছাড়া দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়ারা আমাদের জানিয়েছেন পাচারকারী এক ব্যক্তি বুধবার সকালে জোর করে একটি ছোট নৌকায় ১২০ জন শরণার্থীকে উঠিয়েছিল। ইতোমধ্যেই ওই পাচারকারী সোমালিয়ায় পৌঁছে গেছে। ওই একই রুট ব্যবহার করে সে এর আগেও শরণার্থীদেরও ইয়েমেনে পাঠিয়েছে। এখনও সে তার ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন শরণার্থীরা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইয়েমেন উপকূলে নৌকা ডুবিতে ৫০ শরণার্থীর মৃত্যু

আপডেট সময় ০৩:১০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০১৭