ঢাকা ১১:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

রমজান মাসে দ্রব্যমূল্য বৃদ্ধির কোনো কারণ নেই: বাণিজ্যমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আসন্ন রমজান মাস উপলক্ষে পণ্যের চাহিদার চেয়ে পর্যাপ্ত মজুদ রয়েছে। কাজেই দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়ার কোনো কারণ নেই।

রমজানে কোনো পণ্যের দাম যাতে না বাড়ে, সে জন্য নজরদারিও রয়েছে বলে জানান বাণিজ্যমন্ত্রী। বুধবার সকালে ভোলা শহরের গাজীপুর রোডে নিজ বাসভবনে বাণিজ্যমন্ত্রী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন।

গত শুক্রবার রাতে শহরের নতুন বাজারের মনোহারিপট্টীতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দুর্দশার কথা জানতে এ মতবিনিময়সভার আয়োজন করা হয়।

এ সময় জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ১৫ লাখ টাকা, চেম্বার অব কমার্স থেকে পাঁচ লাখ টাকা বিতরণ করা হয়।

এ ছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেককে ১০ হাজার টাকা ও দুই বান টিন দেয়ার কথা জানানো হয়।

মন্ত্রী বলেন, ভোলার যে ৫২ ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারা যাতে দ্রুত ঘুরে দাঁড়াতে পারেন সে জন্য সার্বিক সহযোগিতা করা হবে। একই সঙ্গে যাদের বীমা করা রয়েছে, তারা যাতে দ্রুত টাকা পেতে পারেন তার জন্য ওই সব ইনস্যুরেন্স কোম্পানিকে নির্দেশ দেন বাণিজ্যমন্ত্রী।

তোফায়েল আহমেদ বলেন, চিনি, খেজুর, ডালসহ সব ভোগ্যপণ্য চাহিদার চেয়ে বেশি মজুদ রয়েছে। তাই বাজার স্বাভাবিক থাকবে। কেউ যদি অধিক মুনাফার জন্য দাম বেশি রাখে, তা হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সময় মন্ত্রী ভোলাখালের নাব্যতা ফিরিয়ে আনার জন্য একটি প্রকল্প পাস হয়েছে উল্লেখ করে বলেন, এই খালটি দিয়ে একসময় অনেক বড় বড় নৌকা ছুটে চলত। খালটিকে স্বাভাবিক অবস্থায় আনার জন্য সংস্কার করা হবে।

সভায় জেলা প্রশাসক মো. মাসুদ আলম সিদ্দিক, জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, পৌরসভার মেয়র মো. মনিরুজ্জামান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন বক্তব্য দেন।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মোকতার হোসেন, উপজেলা আওয়ামী লীগ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ইউনুস হাজি, জেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম নকিব, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিউইয়র্কে বিশ্বনেতাদের উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দিলেন কাতারের আমীর

রমজান মাসে দ্রব্যমূল্য বৃদ্ধির কোনো কারণ নেই: বাণিজ্যমন্ত্রী

আপডেট সময় ০৯:৩৩:১৫ অপরাহ্ন, বুধবার, ২ মে ২০১৮