ঢাকা ০৫:১৭ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

দুই সিটিতে ভরাডুবির আভাস পেয়ে অপপ্রচারে বিএনপি: নানক

অাকাশ জাতীয় ডেস্ক:

আসন্ন খুলনা ও গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে পরাজয়ের আভাস পেয়ে বিএনপি অপপ্রচারে নেমেছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।

বুধবার দুপুরে আওয়ামী লীগের ধানমণ্ডি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নানক এ অভিযোগ করেন।

তিনি বলেন, দুই সিটির নির্বাচন ঘিরে ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। এ দুই সিটির সাবেক মেয়রের ওপর থেকে ভোটারদের আস্থা নষ্ট হয়ে গেছে। ভোটারদের উৎসাহ বিনষ্ট করতে বিএনপি ভয়ভীতি প্রদর্শন করছে।

নানক বলেন, সরকারি সম্পদ ধ্বংস এবং আগুনে মানুষ পুড়িয়ে হত্যাসহ নাশকতার মামলার দাগি অপরাধীদের সারাদেশ থেকে এনে গাজীপুরে জড়ো করছে বিএনপি। আমরা সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানাচ্ছি। বিএনপি তার নিশ্চিত ভরাডুবির আগাম আভাস পেয়ে তাদের চিরাচরিত মিথ্যা অপপ্রচারের রাজনীতির পথ বেছে নিয়েছে।

উল্লেখ্য, আগামী ১৫ মে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

দুই সিটিতে ভরাডুবির আভাস পেয়ে অপপ্রচারে বিএনপি: নানক

আপডেট সময় ০৯:২৬:২৭ অপরাহ্ন, বুধবার, ২ মে ২০১৮