ঢাকা ০৫:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

তৃতীয় টেস্টে ভারতীয় দলে জাদেজার পরিবর্তে প্যাটেল

অাকাশ স্পোর্টস ডেস্ক:

শ্রীলংকার বিপক্ষে শনিবার থেকে পাল্লেকেলেতে শুরু হওয়া তৃতীয় ও শেষ টেস্টে রবীন্দ্র জাদেজার স্থানে ভারতীয় দলে ডাকা হয়েছে গুজরাটের অল-রাউন্ডার আক্সার প্যাটেলকে।

২০ বছর বয়সী বাঁ-হাতি এই স্পিনার ভারতীয় জার্সি গায়ে ৩০টি ওয়ানডে ও সাতটি টি২০ ম্যাচ খেললেও এখন পর্যন্ত টেস্টে খেলার সুযোগ পাননি। আইসিসি’র আচরণবিধি ভঙ্গ করায় ২৪ মাসের মধ্যে ছয় ডিমেরিট পয়েন্ট হওয়ায় এক টেস্ট নিষিদ্ধ হয়েছেন ভারতের বাঁ-হাতি স্পিনার রবীন্দ্র জাদেজা।

শ্রীলংকার বিপক্ষে চলমান টেস্ট সিরিজ শুরুর আগে তিন ডিমেরিট পয়েন্ট ছিলো জাদেজার। কিন্তু কলম্বো টেস্টে আইসিসি’র আচরণবিধি ২.২.৮ আর্টিকেল ভঙ্গ করে আর তিন ডিমেরিট পয়েন্ট পান জাদেজা। ফলে ৬ ডিমেরিট পয়েন্ট হয়ে যাওয়ায় এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন তিনি। সেই সাথে ম্যাচ ফি’র ৫০ শতাংশও জরিমানা করা হয়েছে জাদেজাকে। তাই শ্রীলংকার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে খেলতে পারবেন না জাদেজা।

কলম্বো টেস্টের তৃতীয় দিন শ্রীলংকার ব্যাটসম্যান ওপেনার দিমুথ করুনারত্নে কে উদ্দেশ্য করে বল ছুঁড়ে মেরেছিলেন জাদেজা। যা আইসিসি’র নিয়ম ভঙ্গের মধ্যে পড়ে। তাই পরবর্তীতে ম্যাচ শেষে জাদেজার বিপক্ষে আচরণবিধি লঙ্ঘনের শাস্তি নিয়ে আসেন ম্যাচ পরিচালনাকারীরা। জাদেজা বিষয়টি স্বীকার করে শাস্তিও মেনে নিয়েছেন।

কলম্বো টেস্টে ব্যাট হাতে ৭০ রানের পাশাপাশি বল হাতে ৭ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন জাদেজা। ফলে শ্রীলংকার বিপক্ষে ইনিংস ও ৫৩ রানে জয় পায় ভারত।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

তৃতীয় টেস্টে ভারতীয় দলে জাদেজার পরিবর্তে প্যাটেল

আপডেট সময় ১২:৫৫:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০১৭