ঢাকা ০৭:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো মক্কা প্রতিরক্ষা চুক্তির মূল দলিল পেশ করলো তুরস্ক সাইবার আইনে মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা হুমকিতে ফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক আটক: যুব উন্নয়নের ৪৫তম বিসিএসে গেজেট থেকে বাদ: অনিশ্চিত জীবনে ৫৬ মেধাবী সকল ধর্মের মানুষকে নিয়ে দেশ গড়তে চাই রাজধানীতে জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন করলেন

সমালোচনার পর দুই নারী ভাইস প্রেসিডেন্ট নিয়োগ করলেন রুহানি

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি দুই নারীকে ভাইস-প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দিয়েছেন। এছাড়া নাগরিক অধিকার বিষয়ক সহকারী পদে নিয়োগ পেয়েছেন আরেক নারী। মন্ত্রীপরিষদের সকল সদস্য পুরুষÑ এমন সমালোচনার পর এ নিয়োগগুলো দিয়েছেন পুননির্বাচিত প্রেসিডেন্ট রুহুানি।।

এ খবর দিয়েছে বিবিসি। খবরে বলা হয়, ইরানের ১২ জন ভাইস প্রেসিডেন্ট প্রেসিডেন্সির সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন প্রতিষ্ঠান পরিচালনা করে থাকেন। ১৯৭৯ সালে ইরানের ইসলামিক অভ্যূত্থানের পর থেকে মন্ত্রীপরিষদে শুধু একজন নারী সদস্য থাকার নজির রয়েছে। এছাড়া, এই মন্ত্রীপরিষদগুলোতে সুন্নি সদস্যরা একেবারেই নেই। প্রসঙ্গত, শিয়া সংখ্যাগরিষ্ঠ ইরানে মাত্র ১০ শতাংশ সুন্নি।

তিন নারী ভাইস প্রেসিডেন্টের মধ্যে মাসুমেহ এবতেকার হতে যাচ্ছেন পরিবার ও নারী বিষয়ক ভাইস প্রেসিডেন্ট। লায় জোনেইদি হবেন আইন বিষয়ক ভাইস প্রেসিডেন্ট। আর শাহিন্দোখত মওলাভার্দি হবেন নাগরিক অধিকার বিষয়ক প্রেসিডেন্টের সহকারী।

প্রসঙ্গত, মওলাভার্দি ও এবতেকার রুহানির আগের সরকারেও ভাইস প্রেসিডেন্ট ছিলেন।সংস্কারপন্থীরা মনে করেন, নতুন মন্ত্রীপরিষদে বৈচিত্রের ঘাটটি ইরানের ধর্মীয় ক্ষমতাবলয় থেকে আসা চাপে রুহানির নত হওয়ার লক্ষণ।

Tag :
আপলোডকারীর তথ্য

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল: ফেনীতে গ্রেপ্তার ১৩

সমালোচনার পর দুই নারী ভাইস প্রেসিডেন্ট নিয়োগ করলেন রুহানি

আপডেট সময় ১২:৪০:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০১৭