ঢাকা ০৩:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’:মির্জা ফখরুল লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর কু‌ড়িগ্রা‌মে এন‌সি‌পির মি‌ছি‌লে হামলা, আহত ১০ আলিফের চোখ ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী রামপুরায় চলন্ত বাসে উঠতে গিয়ে যাত্রীর মৃত্যু জামালপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি- ট্রাইব্যুনালে বললেন লতিফ সিদ্দিকী ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা

তারেকের এদেশে রাজনীতি করার নৈতিক অধিকার নেই: শাহরিয়ার

অাকাশ জাতীয় ডেস্ক:

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম মনে করেন, নিজের অবস্থান জনগণের কাছে পরিষ্কার না করে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নৈতিক অধিকার নেই রাজনীতি করার। আজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে এ মন্তব্য করেন তিনি।

গত ২১ এপ্রিল লন্ডনে যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেয়া সংবর্ধনা সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানান, তারেক রহমান বাংলাদেশি পাসপোর্ট ফিরিয়ে দিয়েছেন।

এর দুই দিন পর বিএনপির পক্ষ থেকে তারেক রহমানের জমা দেয়া পাসপোর্ট প্রদর্শনের চ্যালেঞ্জ দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এমনকি প্রতিমন্ত্রীর বিরুদ্ধে আইনি নোটিশ দেন তারেক রহমান।

এর মধ্যে সোমবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের কাছে তারেক রহমানের জমা দেয়া পাসপোর্টের নথি দেখান। আর আজ মঙ্গলবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম পাসপোর্ট জমা দেয়ার সত্যতা স্বীকার করেন।

এসব প্ররিপ্রেক্ষিতে প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ফেসবুক বার্তায় বলেন, তার বক্তব্য নিয়ে বিএনপি শুধু শুধু ঘাঁটাঘাঁটি করতে গিয়ে নিজেরাই আরও ঝামেলায় পড়েছে।

প্রতিমন্ত্রীর ফেসবুক স্ট্যাটাসটি নিচে হুবহু তুলে দেয়া হলো:

‘রিজভী সাহেব চ্যালেঞ্জ দিয়েছিলেন ফিরিয়ে দেয়া পাসপোর্ট থাকলে তা দেখাতে। গতকাল তা মিডিয়ায় দেখিয়ে উল্টো চ্যালেঞ্জ দিয়েছিলাম, তাদের পরিবারের পাসপোর্ট ফেরত দেয়া না হলে তারা দেখাক অথবা মেয়াদ বৃদ্ধির আবেদন করলে তাও প্রমাণসহ বলুক।

‘আজকে তারা পিছুটান দিয়ে মির্জা ফখরুল সাহেবকে দিয়ে স্বীকার করেছেন যে তারেক রহমান পাসপোর্ট জমা দিয়েছেন! এবং এটাও বলেছেন, তিনি সাময়িকভাবে বিদেশে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন!!! যে তথ্য আমি ২০১৫ এবং ২০১৭ তেও প্রকাশ করেছি তা নিয়ে শুধু শুধু ঘাঁটাঘাঁটি করতে গিয়ে তারা নিজেরাই আরও ঝামেলায় পড়েছেন।

‘সকলেই আশা করি জানেন এবং বোঝেন যে রাজনৈতিক আশ্রয় নিতে হলে অন্য দেশের নাগরিকত্ব পরিহার করতে হয়, সাময়িক হলেও। কারণ রাজনৈতিক আশ্রয়ের মূল যুক্তিই দেয়া হয় যে আপনার দেশে আপনার স্থান নেই। পাসপোর্ট ফেরত দেয়ার মূল কারণ এবার বোঝা গেলো।

‘আমাদের মূল প্রশ্নটি হলো যে নিজের অবস্থান জনগণের কাছে পরিষ্কার করে না বা সংকোচ বোধ করে তার কোনো নৈতিক অধিকার থাকে না রাজনীতি করার, দলের সাময়িক প্রধান তো দূরের কথা।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী

তারেকের এদেশে রাজনীতি করার নৈতিক অধিকার নেই: শাহরিয়ার

আপডেট সময় ০৫:২৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ এপ্রিল ২০১৮