ঢাকা ০৬:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

তারেক রহমানের জনসভাস্থলে নিরাপত্তা জোরদার

আকাশ জাতীয় ডেস্ক :

ময়মনসিংহ নগরীর সার্কিট হাউস মাঠে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সমাবেশস্থল নিশ্ছিদ্র নিরাপত্তায় ঢেকে রেখেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মঙ্গলবার সমাবেশস্থলের প্রবেশদ্বারে এবং মূল ফটকের গেটে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি লক্ষণীয়। দুপুর ২টায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান মঞ্চে উঠবেন বলে জানা গেছে।

সরেজমিনে দেখা গেছে, আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বে ময়মনসিংহ জেলা পুলিশের পাশাপাশি, এপিবিএন, র‌্যাব সদস্যরা দায়িত্ব পালন করছেন। ময়মনসিংহ কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব গণমাধ্যমকে বলেন, সোমবার রাত থেকে পুলিশ সার্কিট হাউস মাঠে অবস্থান করেছে। সমাবেশস্থলে নিরাপত্তায় তিন স্তরের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন।

অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন গণমাধ্যমকে বলেন, ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নগরীর সার্কিট হাউস মাঠে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। ভালুকা থেকে নিরাপত্তা জোরদার করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থায় রয়েছে। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরসহ বিভিন্ন সড়কে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সতর্ক অবস্থান নিয়েছেন পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর সদস্যরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

তারেক রহমানের জনসভাস্থলে নিরাপত্তা জোরদার

আপডেট সময় ১১:২৫:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬