ঢাকা ০২:১১ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডিগ্রির ব্যবসার অবসান ঘটিয়ে কর্মমুখী ও দক্ষতাভিত্তিক শিক্ষা নিশ্চিত করা হবে: ববি হাজ্জাজ যশোরে সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষক নিহত ইতালির স্বপ্নে ২২ লাখ টাকা খুইয়ে লিবিয়ায় নিখোঁজ মাদারীপুরে হেমায়েত মোল্লা প্রতিশ্রুতি ভঙ্গ করাই যুক্তরাষ্ট্রের স্বভাব: ইরান সাবেক কমিশনার হাবিবসহ ৩ আসামির মৃত্যুদণ্ড করাচিতে রেঞ্জার্স সদর দফতরে সশস্ত্র হামলা, নিহত ৭ মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অবসর সুবিধার ৬৭ হাজার আবেদন অনিষ্পন্ন রয়েছে: শিক্ষামন্ত্রী অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন নিয়েছেন ৭৯ লাখ টাকা ধর্ম উপদেষ্টা খালিদ একাই চিকিৎসা বিল নিয়েছেন ৮২ লাখ টাকা

ঢাকা-কাঠমান্ডু রুটে বাস চলাচল শুরু

অাকাশ জাতীয় ডেস্ক:

সরাসরি ঢাকা থেকে নেপালের কাঠমান্ডুতে বাস চলাচলের পরীক্ষামূলক সার্ভিস চালু হয়েছে। সোমবার প্রথমবারের মতো ঢাকা থেকে ‘শ্যামলী এনআর ট্রাভেলস’-এর দুটি বাস ছেড়ে গেছে নেপালের উদ্দেশে।

বাস দুটিতে প্রথম যাত্রায় অংশ নেন বাংলাদেশ, ভারত ও নেপালের সরকারি প্রতিনিধিদল ও দাতা সংস্থা এডিবির সদস্যসহ ৪৫ যাত্রী।

প্রতিনিধিদলের সদস্যরা ঢাকা-কাঠমান্ডুর ১১০০ কিলোমিটার সড়কপথ পরিদর্শন করবেন। সড়কে বাস চলাচলের সম্ভাব্যতা যাচাই, ভাড়া নির্ধারণ এবং তিন দেশের মধ্যে বাস চলাচলের বিভিন্ন বিষয় ঠিক করবেন তারা।

সোমবার সকালে কমলাপুর বিআরটিসির বাস ডিপোতে এ যাত্রার শুভ উদ্বোধন করেন সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব নজরুল ইসলাম খান।

পরীক্ষামূলক যাত্রায় বাসটি তিন দিন পর বৃহস্পতিবার কাঠমান্ডু পৌঁছাবে। তবে এর পর থেকে যাত্রী নিয়ে এনআর ট্রাভেলসের বাস প্রায় ৩০ ঘণ্টায় ঢাকা থেকে কাঠামান্ডু পৌঁছে যাবে।

জানা গেছে, আজ সকালে ঢাকা থেকে ছেড়ে যাওয়া বাস দুটি রাতে পঞ্চগড়ে যাত্রাবিরতি করবে। মঙ্গলবার সকালে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারতে প্রবেশের পর বাস দুটি ঢুকবে শিলিগুড়িতে। এদিন রাতে শিলিগুড়ি অবস্থান করবে প্রতিনিধিদল।

বুধবার সকালে কাঁকরভিটা দিয়ে নেপালে প্রবেশ করবে বাস। নেপালের নারায়ণঘাট নামে একটি জায়গায় রাতযাপন করবেন প্রতিনিধিদল।

বৃহস্পতিবার সকালে নারায়ণঘাট থেকে কাঠমান্ডুর পথে রওনা হবে বাস। কাঠমান্ডু পৌঁছে শুক্রবার বাংলাদেশ-ভারত-নেপালের প্রতিনিধিদল বৈঠক বসবেন।

ঢাকা থেকে বাংলাবান্ধার দূরত্ব প্রায় ৪৫০ কিলোমিটার। সেখান থেকে নেপালের কাঁকরভিটা স্থলবন্দরের দূরত্ব ৫৪ কিলোমিটার। কাঁকরভিটা থেকে কাঠমান্ডুর দূরত্ব প্রায় ৬০০ কিলোমিটার। এর মধ্যে ২২০ কিলোমিটার পাহাড়ি রাস্তা। সব মিলিয়ে ঢাকা থেকে কাঠমান্ডু ১১০৪ কিলোমিটার সড়কপথ।

যাত্রাপথে বাংলাদেশ ও ভারতের অংশ সমতল ভূমি কিন্তু নেপালের অংশের কি অবস্থা সেটিই যাচাই করবেন কর্মকর্তারা। সে কারণেই বিভিন্ন স্পটে থেমে থেমে যাবে বাস দুটি।

বিআরটিসি সূত্র জানায়, এই বাস সার্ভিস চালু হলে সাধারণ যাত্রীরা খুব সহজেই নেপাল যেতে পারবেন। ভারতের মাল্টিপল ও ডাবল এন্ট্রি ভিসা নিয়ে যেতে হবে। তবে ভিসা প্রক্রিয়া সহজ করা হতে পারে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিগ্রির ব্যবসার অবসান ঘটিয়ে কর্মমুখী ও দক্ষতাভিত্তিক শিক্ষা নিশ্চিত করা হবে: ববি হাজ্জাজ

ঢাকা-কাঠমান্ডু রুটে বাস চলাচল শুরু

আপডেট সময় ১০:১৯:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৩ এপ্রিল ২০১৮