ঢাকা ০৪:২৭ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে: আরাঘচি আবার যুদ্ধ শুরু হলে ইরানের অস্তিত্ব থাকবে না: ট্রাম্প ভাঙ্গায় মাদকবিরোধী সভাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০ ৫০০ ও ১০০০ টাকার নোট সাময়িকভাবে বাতিলের প্রস্তাব খোকনের নতুন অর্থবছরের বাজেট জাতীয় ও আন্তর্জাতিকভাবে সমাদৃত হয়েছে : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী সাভারে এনসিপির দুই শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান ডিগ্রির ব্যবসার অবসান ঘটিয়ে কর্মমুখী ও দক্ষতাভিত্তিক শিক্ষা নিশ্চিত করা হবে: ববি হাজ্জাজ প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ সারাদেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু যশোরে সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষক নিহত

আরব আমিরাতে শুধু সরকারিভাবে লোক পাঠানো হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশ থেকে শুধু সরকারিভাবে সংযুক্ত আরব আমিরাত-ইউএইতে লোক পাঠানো হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি।

তিনি জানান, দেশটিতে সরকারিভাবে ১৯ ক্যাটাগরিতে লোক পাঠানো হবে। এ জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি প্রতিবেদনের ভিত্তিতে আগামী তিন মাসের মধ্যে লোক পাঠানোর সব প্রস্তুতি সম্পন্ন করবে।

এ সময়ের মধ্যে ইউএইতে যাওয়ার জন্য কোনো বেসরকারি রিক্রুটিং এজেন্সির সঙ্গে কাউকে লেনদেন না করতে বলেছেন প্রবাসীকল্যাণমন্ত্রী।

তিনি বলেন, ইউএইতে শুধু সরকারিভাবে লোক যাবে। এক্ষেত্রে কোনো বেসরকারি রিক্রুটিং এজেন্সির ভূমিকা থাকবে না। সোমবার রাজধানীর প্রবাসীকল্যাণ ভবনে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি।

সংবাদ সম্মেলনে বাংলাদেশি কর্মীদের জন্য ইউএইর শ্রমবাজার উন্মুক্তকরণ সংক্রান্ত সমঝোতা স্মারকের বিষয়টি তুলে ধরা হয়। পাঁচ বছর বন্ধ থাকার পর গত ১৮ এপ্রিল বাংলাদেশ ও ইউএইর মধ্যে কর্মী পাঠানোর বিষয়ে সমঝোতা স্মারকটি সই হয়।

ওই চুক্তি অনুযায়ী, ১৯ ক্যাটাগরিতে আরব আমিরাতে কর্মী নিয়োগ করা হবে। আর এ চুক্তি বাস্তবায়নে উভয় দেশের কর্মকর্তাদের সমন্বয়ে একটি যৌথ কমিটি গঠন করা হবে। ইউএইতে লোক পাঠানোর ক্ষেত্রে কমিটি সুনির্দিষ্ট কিছু দায়িত্ব পালন করবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে: আরাঘচি

আরব আমিরাতে শুধু সরকারিভাবে লোক পাঠানো হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী

আপডেট সময় ১০:০৮:০৫ অপরাহ্ন, সোমবার, ২৩ এপ্রিল ২০১৮