ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিযোগিতার মাধ্যমে নাগরিক সেবার মান বাড়াতে কাজ করছে সরকার: ডিএসসিসি প্রশাসক ক্ষুদ্র নৃগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে সরকার: এমপি ফয়সল জেনার সাথে জড়িত প্রমাণ হলে এমপির মৃত্যুদণ্ড কার্যকর করা হোক: হারুনুর রশিদ বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে সরকার: জ্বালানিমন্ত্রী বাংলাদেশি জাতীয়তাবাদ দেশের সব মানুষের অভিন্ন পরিচয়: তথ্য ও সম্প্রচারমন্ত্রী জ্বালানি তেল নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: জ্বালানি বিভাগ নৈতিক স্খলন প্রমাণিত, জামায়াতের এমপি নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার টাঙ্গাইলে পৃথক হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড ক্ষুদ্র নৃগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে সরকার: এমপি ফয়সল ৪২ কর্মদিবসে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ

রাজশাহীতে গৃহবধূকে হত্যার অভিযোগ

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজশাহীতে যৌতুকের জন্য আলেয়া খাতুন নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার রাতে মোহনপুর উপজেলার পাইকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আলেয়া খাতুন (২০) পাইকপাড়া গ্রামের রকিবুল ইসলামের স্ত্রী। তিনি উপজেলার পাকুড়িয়া গ্রামের আবুল কালাম আজাদের মেয়ে।

মেয়ের মৃত্যুর ঘটনায় আবুল কালাম আজাদ থানায় মামলা করেছেন।

মোহনপুর থানার ওসি এসএম আবুল কাশেম আজাদ জানান, মাত্র দুই মাস আগে আলেয়া আর রকিবুলের বিয়ে হয়েছিলো। বিয়ের পর থেকেই রকিবুল যৌতুকের জন্য তাকে নির্যাতন করতেন বলে তার পরিবারের অভিযোগ। আর এ নিয়েই নির্যাতনের পর শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়। পরে তার গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে রাখা হয় বলেও মামলার এজাহারে বলা হয়েছে।

ওসি আরও জানান, রোববার রাজশাহী মেডিকেল কলেজের মর্গে লাশের ময়নাতদন্ত করা হয়েছে। হত্যা মামলার আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতিযোগিতার মাধ্যমে নাগরিক সেবার মান বাড়াতে কাজ করছে সরকার: ডিএসসিসি প্রশাসক

রাজশাহীতে গৃহবধূকে হত্যার অভিযোগ

আপডেট সময় ০৩:৪২:৩৯ অপরাহ্ন, রবিবার, ২২ এপ্রিল ২০১৮