ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সার্ক কার্যকর করতে বাংলাদেশ-নেপাল একমত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড:বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ ৬.৫ টনের শক্তিশালী চুম্বকের সফল পরীক্ষা, বিশাল ‘সূর্য’ বানাচ্ছে চীন ৪০ ডিগ্রি তাপমাত্রায় নতুন দাবানল নিয়ে শঙ্কায় ফ্রান্স নাসীরুদ্দীন পাটওয়ারী কি মির্জা ফখরুলের জুতা টানার যোগ্যতা রাখে: রাশেদ খাঁন ইসিকে স্বাধীনভাবে চোখ কান খুলে দায়িত্ব পালন করতে বলেছি: গোলাম পরওয়ার মধ্য বাড্ডায় গৃহকর্ত্রী হত্যায় গাড়িচালকের মৃত্যুদণ্ড ‘ইরান ভেনেজুয়েলা নয়’, তেহরান-কারাকাস ঐতিহাসিক সম্পর্কে ফাটল সিআইডির নতুন প্রধান ব্যারিস্টার মোশাররফ হোছাইন

দক্ষিণ আফ্রিকায় বাসায় ঢুকে বাংলাদেশিকে গুলি করে হত্যা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে চাঁদা না দেয়ায় বাসায় ঢুকে এক বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। ওই বাংলাদেশি দক্ষিণ আফ্রিকার রাজধানী জোহানেসবার্গে খাউটেং প্রভিন্স এলাকায় ব্যবসা করত।

নিহত নূর হোসেন এপলো নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের এসহাক মিস্ত্রি বাড়ির হাবিব উল্যা চৌধুরীর ছেলে ও দুই সন্তানের জনক। নিহত এপলো পাঁচ ভাইবোনের মধ্যে সে চতুর্থ।

শুক্রবার স্থানীয় সময় রাত ১টার দিকে খাউটেং প্রভিন্স এলাকায় এপলোর নিজ বাসায় এ ঘটনা ঘটে। মোবাইল ফোনে তার সহকর্মীরা বাংলাদেশের গ্রামের বাড়িতে মৃত্যুর সংবাদ জানালে পরিবারে শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে বাতাস ভারি হয়ে উঠেছে। পরিবারের সবার মধ্যে চলছে শোকের মাতম।

নিহতের পরিবারের বরাত দিয়ে এপলোর ফুফাতো ভাই ও স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম শাহীন চৌধুরী জানান, শুক্রবার রাতে কাজ শেষ করে বাসায় ফিরে এপলো। রাত ১টার দিকে তার বাসায় কয়েকজন দুর্বৃত্ত হামলা চালায়। এ সময় তারা এপলোকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। গভীর রাতে স্থানীয়রা এপলোকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহত এপলোর লাশ দেশে আনার জন্য তার পরিবারের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। কয়েক দিন সময় লাগবে লাশ দেশে আনতে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সার্ক কার্যকর করতে বাংলাদেশ-নেপাল একমত

দক্ষিণ আফ্রিকায় বাসায় ঢুকে বাংলাদেশিকে গুলি করে হত্যা

আপডেট সময় ০৯:৪০:৫৭ অপরাহ্ন, শনিবার, ২১ এপ্রিল ২০১৮