ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যেভাবে টাইটানিক থেকে বেঁচে ফিরেছিলেন নরিস

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

‘টাইটানিক’ বললেই মানুষের চোখের সামনে ভেসে ওঠে রোজ-জ্যাকের বিষাদঘন প্রেমের আখ্যান। চোখের সামনে জ্যাক তলিয়ে গেলেন সমুদ্রের হিমশীতল জলের ভিতরে। বেঁচে গিয়েছিলেন রোজ।

ওই দৃশ্য সেলুলয়েডের কাহিনি মাত্র। সত্যিকারের টাইটানিকে রোজ বা জ্যাক কেউই ছিলেন না। কিন্তু অতিকায় জাহাজডুবির ঐতিহাসিক ঘটনায় রোজের মতো কেউ কেউ ফিরে এসেছিলেন।

টাইটানিক থেকে বেঁচে ফেরা মানুষদের মধ্যে একজন ছিলেন রিচার্ড নরিস উইলিয়ামস। নরিসের মানুষটির জীবন রুপালি পর্দার কাহিনিকেও হার মানায়।

১৯১২ সালের এপ্রিল মাসে টাইটানিকে ছিলেন নরিস। জাহাজডুবির পরে তিনি সমুদ্রের হিমশীতল পানিতে ভেসে ছিলেন দীর্ঘ সময়।

কিন্তু ধৈর্য হারান হননি নরিস। শেষ পর্যন্ত উদ্ধারকারী দল গিয়ে তাকে উদ্ধার করে। পানিতে যখন তিনি ভেসে ছিলেন তখন ঠান্ডায় তার পা অবশ হয়ে গিয়েছিল। পরে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে যে, নরিসের পা কেটে ফেলার চিন্তা করছিলেন চিকিৎসকরা। কিন্তু হাল ছাড়েননি নরিস। তিনি চিকিৎসকদের জানান, তিনি ঠিকই ফিরে আসবেন।

তিনি দেখিয়ে দিয়েছিলেন এভাবেও ফিরে আসা যায়। কবির নজরে এপ্রিল ‘নিষ্ঠুরতম’ মাস হতে পারে, কিন্তু সে সদয় হয়েছিল নরিসের প্রতি। ফিরে এসে দীর্ঘ জীবন পেয়েছিলেন। ১৯৬৮ সালে মৃত্যু হয় তার।

কেবল দীর্ঘ জীবন পাওয়াই নয়, সেই জীবনকে সাফল্যের চুড়োতেও নিয়ে গিয়েছিলেন নরিস। টেনিসকে কেরিয়ার হিসেবে গড়েছিলেন তিনি।

ইউএস ওপেন খেলতে নেমে দুইবার চ্যাম্পিয়ন। উইলম্বডন সেমিফাইনালিস্ট। নরিস দেখিয়ে দিয়েছিলেন ইচ্ছাশক্তি থাকলে একজন মানুষ কীভাবে নিজের জীবনে জয়ী হতে পারেন।

পর্দার ‘জ্যাক’কে বাঁচাননি পরিচালক জেমস ক্যামেরন। কিন্তু রক্তমাংসের দুনিয়ায় সুদর্শন নরিস ফিরেছিলেন। মনের জোর ও জীবনের প্রতি দুর্বার ভালবাসাকে সঙ্গী করে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

যেভাবে টাইটানিক থেকে বেঁচে ফিরেছিলেন নরিস

আপডেট সময় ০৭:১১:০২ অপরাহ্ন, শনিবার, ২১ এপ্রিল ২০১৮