ঢাকা ০৩:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে জ্বালানি সংকট নেই, অসাধু চক্র কৃত্রিম লাইনে বাজার অস্থির করছে:জ্বালানি মন্ত্রী কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ‘পেপ্যাল’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী আমরা ভালো হয়ে গেলে দেশও ভালো হয়ে যাবে: শফিকুর রহমান ২৫ এপ্রিল ঢাকায় সমাবেশের ডাক দিল জামায়াত হান্নান মাসউদ, আপনি সরকারি দলে যোগ দিয়েছেন নাকি: স্পিকার ক্যাম্পাসে ‘গুপ্ত রাজনীতি’ চলতে দেওয়া হবে না: ছাত্রদল সম্পাদক নাছির ডিআইজিসহ ১৩ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে তনু হত্যা মামলা: ১০ বছর পর সাবেক সেনাসদস্য গ্রেফতার, ৩ দিনের রিমান্ডে কর জরিপের একটা বড় প্রজেক্ট নিতে চাই: এনবিআর চেয়ারম্যান গণমাধ্যম ও রাজনীতিতে জবাবদিহিতার সংস্কৃতি নিশ্চিত করতে হবে: তথ্যমন্ত্রী

ইন্টার্ন চিকিৎসককে মারধর, হাসপাতালে তালা লাগিয়ে অবরোধ

অাকাশ জাতীয় ডেস্ক:

কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসককে মারধরের অভিযোগে হাসপাতাল তালাবদ্ধ করে চিকিৎসাসেবা বন্ধ করে দিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা।

এক আহত ব্যক্তি হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিতে গিয়ে সেবা পেতে বিলম্বের জেরে রোগীর অভিভাবকদের মঙ্গলবার দুপুর ১২টার দিকে দুই ইন্টার্ন চিকিৎসককে মারধর করেন।

হামলায় আহত ইন্টার্ন চিকিৎসকরা হলেন- শেফায়েত হোসেন আরাফাত ও তাওহীদ ইবনে আলাউদ্দিন। তারা দুজনই কক্সবাজার মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক। তাদের শরীরে আঘাতের কোনো চিহ্ন না থাকলেও কিলঘুষি মারা হয়েছে বলে দাবি করেন তারা।

এ ঘটনার পর হাসপাতালে সেবা বন্ধ ও রোগীদের অবরুদ্ধ করে রাখেন ইন্টার্ন চিকিৎসকরা। এতে চরম ভোগান্তিতে পড়েন চিকিৎসা নিতে যাওয়া শত শত রোগী ও অভিভাবকরা।

অবরোধ চলাকালে ইন্টার্ন চিকিৎসকরা দাবি করেন, হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা না হলে চিকিৎসাসেবা তারা বন্ধ রাখবেন।

খবর পেয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে হাসান মাহমুদ (৩০) নামে এক রোগীকে থানায় নিয়ে যাওয়া হয়। মূলত ওই রোগীকেই কেন্দ্র করে চিকিৎসককে মারধরের ঘটনা ঘটে বলে অভিযোগ উঠে।

ভুক্তভোগীদের দাবি, কে কাকে মেরেছে- তার জন্য সাধারণ রোগীদের চিকিৎসাসেবা বন্ধ করা উচিত হয়নি। এতে ঝুঁকিতে রয়েছেন অনেক রোগী।

আহত ইন্টার্ন চিকিৎসক শেফায়েত হোসেন জানান, বেলা ১১টার দিকে হাসান মাহমুদ নামে এক রোগী মুখে আঘাত নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। রোগীর চাপের মধ্যে তাকে চিকিৎসা দিতে একটু দেরি হওয়ায় চিকিৎসকদের ওপর হামলা শুরু করে ৪-৫ জন যুবক।

এ বিষয়ে কক্সবাজার সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. পু চ নু জানান, প্রায়ই চিকিৎসকের ওপর হামলার ঘটনা ঘটছে। যারা সেবা প্রদান করবে তাদেরকে কারণে-অকারণে মারধর করা হচ্ছে। এটা কোনোভাবেই মেনে নেয়া যায় না। চিকিৎসকদের নিরাপত্তা প্রদানে প্রশাসনের হস্তক্ষেপ জরুরি।

রোগীদের ভোগান্তির ব্যাপারে তিনি জানান, দ্রুত এই সমস্যা সমাধান হবে। তবে দ্রুত সমাধানের আশ্বাস দিলেও প্রায় তিন ঘণ্টা পর স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসে।

কক্সবাজার সদর থানার ওসি ফরিদ উদ্দিন খন্দকার জানান, এ ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। হামলাকারীদের আটকের চেষ্টা চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

দেশে জ্বালানি সংকট নেই, অসাধু চক্র কৃত্রিম লাইনে বাজার অস্থির করছে:জ্বালানি মন্ত্রী

ইন্টার্ন চিকিৎসককে মারধর, হাসপাতালে তালা লাগিয়ে অবরোধ

আপডেট সময় ১০:৪১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ এপ্রিল ২০১৮