ঢাকা ১০:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

মির্জা ফখরুলের মায়ের কুলখানি অনুষ্ঠিত

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মা ফাতিমা আমিনের কুলখানি ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। রবিবার বাদ আসর মরহুমার ঠাকুরগাঁও শহরের কালিবাড়িস্থ নিজ বাসায় তার কুলখানি সম্পন্ন হয়।

অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন ঠাকুরগাঁও কেন্দ্রীয় মসজিদের খতিব মো. খলিলুর রহমান ও জেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ মো. রশিদ আলম প্রমুখ।

কুলখানি অনুষ্ঠানে দেশবাসীর কাছে মায়ের জন্য দোয়া চান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তার বড় ভগ্নিপতি সাবেক সেনা প্রধান বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব) মাহবুবুর রহমানও শাশুড়ির জন্য সবার কাছে দোয়া চান।

ঠাকুরগাঁও জেলা বিএনপি’র সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মির্জা ফয়সল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক আনছারুল ইসলাম, মামুনুর রশিদ, কোষাধ্যক্ষ শরীফুল ইসলাম শরীফ, পৌর বিএনপি’র সভাপতি অ্যাড. আবদুল হালিম, সাধারণ সম্পাদক তারিক আদনান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সামসুজ্জোহা, ছাত্র নেতা মো. নবাব প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়া ঢাকা, রংপুর, দিনাজপুর, নীলফামারী ও পঞ্চগড় থেকে আত্মীয়স্বজন ও বিএনপি’র নেতাকর্মীরাও কুলখানি অনুষ্ঠানে অংশ নেন।

গত শুক্রবার বাদ আসর সরকারি বালক স্কুল বড় মাঠে বিএনপির মহাসচিবের মা ফাতিমা আমিনের জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে ঠাকুরগাঁও শহরের সেনুয়া পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় বিভিন্ন জেলার হাজার হাজার লোক অংশ নেন।

এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ড্যাব সভাপতি ডা. জাহিদ হাসান, বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান দুলু, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবুল কালাম আজাদ, জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মির্জা ফয়সাল আমিন এবং জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন।

ফাতিমা আমিন সাবেক মন্ত্রী মির্জা রুহুল আমিনের সহধর্মিণী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মির্জা ফখরুলের মায়ের কুলখানি অনুষ্ঠিত

আপডেট সময় ১০:২১:১৭ অপরাহ্ন, রবিবার, ১৫ এপ্রিল ২০১৮