ঢাকা ০৪:১২ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের সঙ্গে কাজ করতে চীন ও মালয়েশিয়া ঐকমত্য পোষণ করেছে: মাহদী আমিন ভিসা চালুর ঘোষণা: স্বাগত জানাল পশ্চিমবঙ্গের মন্ত্রী ও বিধায়করা ফ্যামিলি কার্ড আপনাকে খুঁজতে হবে না, পৌঁছে যাবে আপনার দোরগোড়ায়’ মাদককারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ ভূমিমন্ত্রীর চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ৪ জনের বাংলাদেশ একদিন বিশ্বকাপে খেলবে: আর্জেন্টিনার রাষ্ট্রদূত পবিত্র আশুরা উপলক্ষে দেশবাসীকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা টাঙ্গাইলে ‘জনতার সংযোগ’ কার্যক্রমের উদ্বোধন বৈশ্বিক জনস্বাস্থ্য সুরক্ষায় দ্রুত পদক্ষেপের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষায় বিনিয়োগ বাড়াচ্ছে সরকার: আমান উল্লাহ আমান

সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, দেশের মানুষ যেন আনন্দঘন পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন করতে পারে, সে জন্য সতর্ক অবস্থানে থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ জন্য নেয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা। শুক্রবার বিকালে রমনা বটমূল ও আশপাশ এলাকা পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

পহেলা বৈশাখ পালনে কোনো ধরনের হুমকি নেই উল্লেখ করে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, পহেলা বৈশাখের রাতেই যেহেতু পবিত্র শবে মেরাজ, সেহেতু বিকাল ৫টার মধ্যেই উন্মুক্ত স্থানে বৈশাখী অনুষ্ঠান শেষ করতে হবে। কারণ সন্ধ্যার পরেই ধর্মপ্রাণ মুসলমানরা ইবাদত বন্দেগিতে মশগুল থাকবেন।

দেশবাসীকে আতঙ্কমুক্ত থেকে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ পালনের আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুরো এলাকা সিসিটিভির আওতায় আনা হয়েছে। র‍্যাব, পুলিশ ও গোয়েন্দা সংস্থা সক্রিয় অবস্থানে থেকে দায়িত্বপালন করবে। কোন পরিস্থিতিতে কী করতে হবে, সে জন্যই এ ধরনের নিরাপত্তা মহড়ার আয়োজন করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. জাবেদ পাটোয়ারী, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়াসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পহেলা বৈশাখের মূল অনুষ্ঠানস্থল রমনা বটমূল ও আশপাশ এলাকার নিরাপত্তাব্যবস্থা ঘুরে দেখেন তারা। পরে পুলিশের বিশেষায়িত টিম সোয়াতের নিরাপত্তা মহড়া পর্যবেক্ষণ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের সঙ্গে কাজ করতে চীন ও মালয়েশিয়া ঐকমত্য পোষণ করেছে: মাহদী আমিন

সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৭:১৫:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ এপ্রিল ২০১৮