ঢাকা ০৩:০৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বনিবনা না হলে কবে আবার তিনিও জামায়াত থেকে বের হয়ে যান: রাশেদ খাঁন আইনি যা সুবিধা সবই পাবেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: স্বরাষ্ট্রমন্ত্রী হজ্জ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন ব্যবস্থার ঘোষণা প্রবাসী কল্যাণ মন্ত্রীর নিউইয়র্কে দুর্বৃত্তের গুলিতে আহত বাংলাদেশি ট্যাক্সি ড্রাইভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সাঙ্গু নদীতে নৌকাডুবির দুই দিন পর নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার বৈশ্বিক পোশাক রপ্তানিতে ভিয়েতনামের কাছে দ্বিতীয় স্থান হারিয়েছে বাংলাদেশ: বিজিএমইএর সাবেক সভাপতি সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সাভারে কেমিক্যাল কারখানায় আগুন, ফায়ার ফাইটারসহ আহত ৫ দেশে আরও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

আফগানিস্তানে জঙ্গি হামলায় নিহত ৫০

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

আফগানিস্তানের উত্তরে সার-ই-পুল প্রদেশের সিদ জেলায় সন্ত্রাসী জঙ্গি হামলায় বেসামরিক নারী ও শিশুসহ ৫০ জন নিহত হয়েছে। হামলার জন্যে তালেবান এবং আইএস উভয় গোষ্ঠীকেই দায়ী করছে দেশটির সরকার। এই হামলার প্রথম লক্ষ্য ছিল একটি নিরাপত্তা চৌকি। যেটি স্থানীয় পুলিশ দ্বারাই নিয়ন্ত্রিত ছিল।

সেখানে হামলার পর আততায়ী জঙ্গি গোষ্ঠীর সদস্যরা পাশের গ্রামে ঢুকে পরে। এরপর নির্দয়ের মতো মূলত শিয়া মুসলিম গ্রামবাসীদের ওপর গুলি চালাতে থাকে। সেই হামলা থেকে রেহাই পায়নি এমনকি নারী এবং শিশুরাও। প্রাদেশিক গভর্নরের মূখপাত্র সংবাদমাধ্যমকে জানান যে, ‘বেসামরিক নাগরিকদের এখানে অত্যন্ত নিষ্ঠুর ও অমানবিকভাবে হত্যা করা হয়েছে।’

তিনি আরো বলেন যে, এই হামলায় আফগান নিরাপত্তা বাহিনীর ৭ জন সদস্যকেও হত্যা করা হয় এবং বেশ কয়েকজন বিদ্রোহীও নিহত হয়েছে। হামলায় তালেবান এবং আইএস জঙ্গিগোষ্ঠী একসাথে মিলে অংশ নিয়েছে বলে ধারণা করা হচ্ছে, এমনকি তাদের মাঝে বিদেশীও থাকতে পারে। আর তারা সকলেই সুন্নী মুসলিম জঙ্গিগোষ্ঠী বলে দাবি করছে আফগান সরকার।

অবশ্য তালেবান গোষ্ঠীর পক্ষ থেকে বেসামরিক নাগরিকদের হত্যার বিষয়টি নাকচ করে দেয়া হয়েছে। তারা কেবল সরকার সমর্থিত মিলিশিয়া দলের ২৮জন সদস্যকে হত্যার দায় স্বীকার করেছে। জঙ্গিদের এমন হামলা মানবতাবিরোধী বলে নিন্দা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আশরাফ ঘানী। তিনি এক বার্তায় জানান যে, “আবারো সন্ত্রাসীরা বেসামরিক নারী ও শিশুদের হত্যা করেছে। তাদের এই বর্বর আইন মানবাধিকারের সরাসরি লংঘন এবং এটি একটি যুদ্ধাপরাধ।”

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তানে মার্কিন বাহিনীর সহায়তা বাড়ানোর জন্যে সেখানে আরো সেনা ও পুলিশ সদস্য বৃদ্ধির বিষয় বিবেচনা করছেন। সাম্প্রতিক সময়ে আফগানিস্তানে এ ধরনের হামলা বেড়ে গেছে। জাতিসংঘের হিসেবে এ বছরে এখন পর্যন্ত ১৬৬২জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে এ ধরনের হামলায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বনিবনা না হলে কবে আবার তিনিও জামায়াত থেকে বের হয়ে যান: রাশেদ খাঁন

আফগানিস্তানে জঙ্গি হামলায় নিহত ৫০

আপডেট সময় ০৭:৪৮:০১ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০১৭