ঢাকা ০৬:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’:মির্জা ফখরুল লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর কু‌ড়িগ্রা‌মে এন‌সি‌পির মি‌ছি‌লে হামলা, আহত ১০ আলিফের চোখ ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী রামপুরায় চলন্ত বাসে উঠতে গিয়ে যাত্রীর মৃত্যু জামালপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি- ট্রাইব্যুনালে বললেন লতিফ সিদ্দিকী ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা

মসজিদুল আকসায় ঢুকে পড়েছেন শত শত ইহুদি

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মুসলমানদের প্রথম কেবলা পবিত্র মসজিদুল আকসায় ঢুকে পড়েছেন শত শত ইহুদি। তাদের সঙ্গে রয়েছেন ভারী অস্ত্রসজ্জিত ইসরাইলি বিশেষ বাহিনীর সেনারা।

অবৈধ দখলদার ইসরাইলিরা তাদের প্যাসওভার দিবস উদযাপন করতে আল আকসা মসজিদে অনুপ্রবেশ করেছেন।

গত রোববার থেকে এই অনুপ্রবেশ শুরু হলেও বৃহস্পতিবার ভোরে সবচেয়ে বেশিসংখ্যক ইহুদিকে নিয়ে ইসরাইলি সেনারা আল আকসায় ঢুকে পড়েন।

তাদের অনুপ্রবেশ বন্ধে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছেন ফিলিস্তিনি তরুণরা।-খবর আল জাজিরার। এ সময় ইসরাইলি সেনারা কাঁদানে গ্যাস, রবার বুলেট ও তাজা গুলি নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেন।

ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানায়, বৃহস্পতিবার ভোরে অন্তত ৫০০ অবৈধ দখলদার মসজিদের ভেতরে অনুপ্রবেশ করেন। এর পর তারা কুব্বত আসসাখরার পাশে ইহুদি ধর্মীয় অনুষ্ঠান পালন করেন।

ফিলিস্তিনের ধর্মীয় অভিভাবক পরিষদের (রিলিজিয়াস এন্ডোওমেন্টস অথরিটি) মুখপাত্র ফিরাস আল দিব জানান, বৃহস্পতিবার অন্তত ৪৯১ অবৈধ বসতিস্থাপনকারী ইহুদি ও ভারী অস্ত্র সজ্জিত ইসরাইলের বিশেষ বাহিনীর ১৩ কর্মকর্তা মসজিদের ভেতরে ঢুকে পড়েন।

এ নিয়ে গত রোববার থেকে এ পর্যন্ত এক হাজার ৭৩১ জন দখলদার ইহুদি অবৈধভাবে মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করেছেন।

তাদের এই অনুপ্রবেশে ফিলিস্তিনিরা আতঙ্কিত হয়ে পড়েন। তাদের আশঙ্কা, কট্টরপন্থী ইহুদিরা মসজিদুল আকসার নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করতে পারেন।

ইহুদিদের দাবি, ওই পবিত্র স্থানে বাইবালে উল্লিখিত তাদের ধর্মীয় নেতা জোসেফকে কবর দেয়া হয়েছে। কোরআনের বর্ণনা অনুযায়ী, জোসেফ হলেন হযরত ইউসুফ (আ)। মুসলমানদের কাছে তিনি একজন সম্মানিত নবী।

তবে ফিলিস্তিনিরা জানিয়েছেন, জালজালিয়াতির জন্য কীর্তিমান ইহুদিরা আসলে মুসলিম ধর্মীয় নেতা শেখ ইউসুফ দায়িকতের কবরকে ইউসুফ নবীর কবর দাবি করেছেন।

আর এর নেপথ্যে রয়েছে আল আকাসার ওপর তাদের ভুয়া অধিকার প্রতিষ্ঠার মতলব।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী

মসজিদুল আকসায় ঢুকে পড়েছেন শত শত ইহুদি

আপডেট সময় ০২:২০:২২ অপরাহ্ন, শুক্রবার, ৬ এপ্রিল ২০১৮