ঢাকা ১০:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সিলেটে মা-ছেলের লাশ উদ্ধার

অাকাশ জাতীয় ডেস্ক:

সিলেট নগরীর মিরাবাজার খাঁরপাড়ার একটি বাসা থেকে মা-ছেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার বেলা ২ টায় মিতালী আবাসিক এলাকার তৃতীয় তলা বাসার নীচ তলার একটি কক্ষ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় ওই বাসা থেকে পাঁচ বছরের এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে।

নিহতরা হলেন- নগরীর বারুতখানা এলাকার হেলাল আহমদের স্ত্রী রোকেয়া বেগম (৪০) তার ছেলে রবিউল ইসলাম রূপম (১৬)। রূপম এবার শাহজালাল জামেয়া স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষা দিয়েছেন। আর জীবিত উদ্ধার করা হয়েছে রোকেয়ার ৫ বছরের মেয়ে রাইসা বেগমকে।

নিহত রোকেয়ার ভাই জাকির হোসেন সাংবাদিকদের জানান, গত শুক্রবার সন্ধ্যা থেকে তিনি তার বোনের মোবাইল ফোন বন্ধ পাওয়ায় রবিবার বোনের বাসায় আসেন। অনেক ডাকাডাকির পরও সাড়া না পেয়ে তিনি ওপরতলায় বাড়ির মালিক সালমান হোসেনকে খবর দেন। পরে বাড়ির মালিকের কাছে থাকা অতিরিক্ত একটি চাবি দিয়ে তিনি ঘড়ের ভিতরে ঢুকে দেখেন এক বিছানায় তার বোন রোকেয়া বেগম ও অন্য বিছানায় ভাগ্নে রূপমের লাশ পড়ে আছে।

কোতয়ালী থানার ওসি গৌসুল হোসেন জানান, খরর পেয়ে পুলিশ মরদেহগুলো উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

পুলিশের ধারনা রোকেয়াকে গলা কেটে ও রবিউলকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। কি কারণে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে তা নিশ্চিত হতে পারেনি পুলিশ। তবে হত্যাকান্ডের ধরন দেখে মনে হচ্ছে, দীর্ঘ সময় ধরে কয়েকজন এ হত্যাকান্ডে অংশ নিয়েছিল। পুলিশ আলামত সংগ্রহ করে তদন্ত কাজ শুরু করেছে।

ওসি আরো জানান, শিশু রাইসাকেও হত্যার চেষ্টা করা হয়েছে। তার গলায় আঘাতের চিহৃ রয়েছে। ঘটনার পর থেকে বাসার কাজের মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

রোকেয়া বেগম তার ছেলে ও মেয়েকে নিয়ে খারপাড়ার মিতালী আবাসিক এলাকার ১৫/জে নম্বর তিন তলা বাসার নিচতলায় ভাড়া থাকতেন। এদিকে তার স্বামী অসুস্থ থাকায় তিনি তার নিজ বাড়ীতেই থাকতেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সিলেটে মা-ছেলের লাশ উদ্ধার

আপডেট সময় ০৪:৪৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ১ এপ্রিল ২০১৮