ঢাকা ০১:৫৪ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কূটনীতিক হয়রানি বন্ধে ভারত পাকিস্তান একমত

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভারত ও পাকিস্তান পারষ্পরিক কূটনীতিক হয়রানি বন্ধে একমত হয়েছে। শুক্রবার দেশ দুইটি এ বিষয়ে একমতে পৌঁছায়। একই সঙ্গে ১৯৯২ সালের আচরণ বিধিমালা অনুযায়ী দ্বিপক্ষীয়ভাবে হয়রানির অভিযোগগুলোও নিষ্পত্তি করবে তারা।

পাকিস্তানের ইংরেজি পত্রিকা ডন এ প্রতিবেদনে জানিয়েছে, পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ বিষয়ে তাদের একমতে পৌঁছানোর ব্যাপারে একযোগে বিবৃতিতে দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, কূটনীতিকদের আচরণ-সংক্রান্ত জটিলতা পারস্পরিকভাবে সমাধানে একমত হয়েছে ভারত ও পাকিস্তান। দুই দেশের কূটনীতিক ও সরকারি কনস্যুলারদের সমস্যা ১৯৯২ সালের আচরণ বিধিমালার সঙ্গে সংগতি রেখে সমাধান করা হবে।

সম্প্রতি ভারতের দিল্লিতে পাকিস্তানি এক কূটনীতিককে হয়রানির ঘটনার পর দেশটির হাইকমিশনার সোহেল মাহমুদকে সমস্যা সমাধানে আলোচনার জন্য ডেকে নেয় তাঁর দেশ। এরপরই মূলত দুই দেশ এ বিষয়ে আলোচনা শুরু করে। অন্যদিকে ইসলামাবাদে কূটনীতিক হয়রানি বিষয়েও অভিযোগ রয়েছে ভারতের। তবে এ বিষয়ে দুই দেশ একমত হওয়ায় উভয় দেশই আপাতত কূটনীতিক হয়রানির বিষয়টি সুরাহা পেল বলে জানিয়েছে ডন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কূটনীতিক হয়রানি বন্ধে ভারত পাকিস্তান একমত

আপডেট সময় ১১:১৭:৪৪ অপরাহ্ন, শনিবার, ৩১ মার্চ ২০১৮