ঢাকা ০৯:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

এমন সম্মাননা আমি চাই না : ফারুক

আকাশ বিনোদন ডেস্ক :

অসংখ্য জনপ্রিয় সিনেমা উপহার দিয়েও জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন মাত্র একবার। ১৯৭৫ সালে তিনি ‘লাঠিয়াল’ সিনেমার জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে এই পুরস্কারটি পান। এরপর একাধিক জনপ্রিয় সিনেমা উপহার দিয়েও কোনো পুরস্কারের দেখা পাননি। বলছিলাম বাংলা সিনেমার কিংবদন্তী অভিনেতা ফারুকের কথা। অবশেষে আজীবন সম্মাননা পেতে যাচ্ছেন তিনি। ২০১৬ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তিনি এ সম্মাননায় ভূষিত হচ্ছেন বলে জানা গেছে। যদিও বিষয়টি নিয়ে উচ্ছ্বাস নয় বরং তীব্র ক্ষোভ উগড়ে দিলেন এই অভিনেতা।

এ প্রসঙ্গে ফারুক বলেন, জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিয়ে আমার কোনো আগ্রহ নেই। আমার চলচ্চিত্র ক্যারিয়ারে আমাকে ১৯ বার জাতীয় পুরস্কারে সেরা অভিনেতার পুরস্কার দিতে গিয়েও বাদ দেওয়া হয়েছে। আমার অপরাধ ছিল আমি বঙ্গবন্ধুর রাজনীতি করি।

তিনি আরো বলেন, ‘আজীবন সম্মাননা পুরস্কার মানুষের জীবনে একবার আসে। এটা বার বার প্রদান করা হয় না। সারা জীবনের কাজের স্বীকৃতি এর মাধ্যমে প্রদান করা হয়। সব দেশেই নিয়ম হলো এই স্বীকৃতি দেওয়া হয় একজনকে। একসঙ্গে দুজনকে দিলে প্রাপ্তির আনন্দটা ফিকে হয়ে যায়। এটি সম্মানের নামে অসম্মান করারই নামান্তর ও দুঃখজনক। চাই না এমন সম্মাননা। এ বিষয়ে আমি উৎসাহিত নই, বরং কষ্টে মনটা ভেঙে চুরমার হয়ে গিয়েছে।

উল্লেখ্য, জানা গেছে ২০১৬ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা পেতে যাচ্ছেন দুই কিংবদন্তি অভিনয়শিল্পী ফারুক ও ববিতা। তবে দুজনকে ভাগ করে আজীবন সম্মাননা দেয়া নিয়ে চলছে বিতর্ক। অনেকেই দাবি করেছেন, একটা মানুষের সারা জীবনের স্বীকৃতি দেয়ার সময় সেটা কারো সঙ্গে ভাগাভাগি করে হতে পারে না। জাতীয় চলচ্চিত্র পুরস্কারে প্রতিবার একজনকেই আজীবন সম্মাননা জানানো হয়। এবারেও তাই হওয়া উচিত ছিল। একই রকম ক্ষীপ্ত প্রতিক্রিয়া জানালেন ফারুক নিজেও।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জেট ফুয়েলের দাম বাড়লেও ভাড়া বাড়বে না কাতার এয়ারওয়েজের

এমন সম্মাননা আমি চাই না : ফারুক

আপডেট সময় ০৯:৫১:২৮ অপরাহ্ন, শনিবার, ৩১ মার্চ ২০১৮